সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

এভারেজ পিপলস


টুকটাক লেখালেখি করি ব্লগে, ফেসবুকে। যে কারনে, অনেকে অনেক কথা বলে থাকেন। যেগুলো গ্রহণীয় সেগুলো গ্রহণ করি। বাকিগুলো শুনেই শেষ। তবে, একটা বিষয় খুবই অবাক করে, কেউ কেউ প্রায়ই বলেন যে ভাই এদের বিরুদ্ধে কেন বলেন না, ওদের বিরুদ্ধে কেন লেখেন না! আপনি শুধু তাদের বিরুদ্ধে কথা বলেন! এটার উত্তরটা খুবই সিম্পল সেটা হচ্ছে, ভাই আমি যে বিষয়ে জ্ঞাত নই তা নিয়ে কথা বলতে যাওয়াটা নিরেট মূর্খতা। আমি ওটা করতে পারি না। একটু খেয়াল করলে দেখবেন, এভারেজ পিপলরা (মূর্খরা) এই কাজটাই করে থাকেন। তারা কোন বিষয়ে জ্ঞানার্জন ছাড়াই অনুমান নির্ভর নিজস্ব বানোয়াট কথাবার্তা হরহামেশাই বলে বেড়াচ্ছে। এতে করে অনেকে বিভ্রান্ত হয়ে থাকেন; এমনকি সমাজে বিশৃংখলা দেখা দেয় অনেক সময়। সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হচ্ছে, তারা (এভারেজ পিপলরা) জানেই না যে তারা মূর্খ! ধরুন, কোন একটা জাতি সম্পর্কে নূন্যতম জ্ঞান আপনার মধ্যে নেই। হুট করে আপনি তাদের সম্পর্কে দুটো বাজে মন্তব্য করলেন। এটা তো আসলে যৌক্তিক সমালোচনা হলো না। এখানে যেটা হলো, আপনি তাদের বিরুদ্ধে হিংসা-বিদ্বেষ ছড়ালেন। যেটা অসভ্যদের কাজ বলে প্রতীয়মান হয়। এভারেজ পিপলদের আকাম-কুকামের অসংখ্য উদাহরন এভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে। আপনার অনেক টাকা থাকতে পারে বা অনেক ক্ষমতা; দিনশেষে মানুষ আপনাকে বিচার করবে আপনার কৃতকর্ম আর আচার-ব্যবহারের উপর ভিত্তি করে। কাজেই, সভ্য মানুষ হওয়ার চেষ্টা করাটা বুদ্ধিমানের কাজ।