সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

ছোটলেখা (৬৮৬-৬৯০)


৬৮৬. জীবনের একটি স্তর আরেকটি স্তরকে সুন্দর করার উত্তম সময়।
৬৮৭. বয়সের তারতম্যে বোধ করি, সব কিছু ছকে কাজ করে।
৬৮৮. দেখবেন, পর্যবেক্ষন করবেন, বুঝবেন, উপলব্ধি করবেন; শুধু বলতে পারবেন না। সবাইকে সন্তুষ্ট করতে চাওয়াটা বোকামী। নিজের যেটা ভালো লাগে করবেন। অন্যকে সন্তুষ্ট করতে গিয়ে নিজের ভালো লাগাকে বিসর্জন দিবেন না। তাতে ভালো ফল দেয় না।
৬৮৯. বিকল্পগুলো যখন এক এক করে নষ্ট হয়ে যায়; তখন আপনার অবস্থা বিমান থেকে লাফ দেয়ার পর প্যারাসুট থেকে সিটকে অন্যের প্যারাসুটে পড়ার পর আবার সেখান থেকেও সিটকে পড়ার মত অবস্থা হয়।
৬৯০. বিপদের বন্ধু পরমাত্মীয়। আপনি চাইলেও তাদেরকে ভুলতে পারবেন না। মনের এক-কোণে তাদের বাস আজীবন। আর যদি ভুলে যান তাহলে আপনি সামাজিকতার চাপে জড়পদার্থে পরিণত হয়ে গেছেন।