সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

আবেগ, অনুভূতি, ইর্ষাকে না বলি; অভিজ্ঞতাকে মূল্যায়ন করি


আবেগ, অনুভূতি আর ইর্ষার কাছে অভিজ্ঞতা মূল্যহীন। কিন্তু, ওগুলোর চেয়ে অভিজ্ঞতা শতকোটিগুণ সাশ্রয়ী। বর্তমানের অস্থির মানব-চিত্তের জন্য অভিজ্ঞতার মূল্যায়ন অত্যাবশ্যকীয় হয়ে পড়েছে। সামান্য কাজেই মানব-চিত্ত অস্থির হয়ে ওঠে। যা সব সময়ই মানব-সমাজের জন্য ক্ষতিকারক। অস্থির-চিত্ত মানুষ পরিবেশ ও সমাজের জন্য বিষ-ফোড়া স্বরূপ। সে সমাজের কোন কল্যান বয়ে আনে না, উল্টো সমাজটাকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। এদেরকে প্রতিরোধ করার মত একটা পথই আছে, এদেরকে মানসিক চিকিৎসার ব্যবস্থা করা। মেডিটেশন, যোগ-ব্যায়াম, কাউন্সেলিং ইত্যাদিও এক্ষেত্রে কার্যকর বলে বোধ করি।