সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

চিন্তার আট কিলোমিটার ব্যাস তত্ত্ব


কোথায় যেন পড়েছিলাম যে অধিকাংশ ব্যক্তির চলাফেরা, কথাবার্তা, আচার-আচরণ আট কিলোমিটার ব্যাসের মধ্যে সীমাবদ্ধ। তবে, বর্তমানে ডিজিটাল মিডিয়ার কল্যানে এই আট কিলোমিটারের ঘেরাটোপ কাটিয়ে ওঠা সম্ভব। লেখালেখির প্রয়োজনে বহু মানুষের সঙ্গে মেলামেশার চেষ্টা করি। হঠাৎ একদিন আট কিলোমিটারের এ তত্ত্বটি পড়ে মাথার মধ্যে প্র্যাকটিক্যালি যাচাই করার ভূত মাথায় চাপে। শুরুও করে দিই তৎক্ষনাৎ। যথেষ্ট প্রমাণও পেয়ে যায়। সমাজের অধিকাংশ মানুষের চিন্তা-ভাবনা সত্যি আট কিলোমিটার ব্যাসের মধ্যে সীমাবদ্ধ হয়ে রয়েছে এখনো। বিষয়টা খুবই আশ্চর্যের। ডিজিটাল প্রযুক্তির যুগে স্যোশাল মিডিয়ায় যারা প্রচুর সময় ব্যয় করেন তাদের অবস্থা আরো করুণ। তারা স্যোশাল মিডিয়া কেন্দ্রিক অসুস্থ জীবন-যাপনে অভ্যস্ত হয়ে পড়ছে। বাইরের জগতের অসভ্য লোকজন স্যোশাল মিডিয়ায় ভিড় জমানো শুরু করার পর থেকেই এ সমস্যাগুলোর উদ্ভব ঘটে। মুলধারার মিডিয়ার সাথে সম্পৃক্ততা গড়ে তোলার ব্যাপারে তাদের আগ্রহেও যথেষ্ট ঘাটতি রয়েছে বলে প্রমাণ পেয়েছি। এটা জাতির জন্য ভয়ঙ্কর একটি ব্যাপার। অধিকাংশই স্যোশাল মিডিয়ায় আসক্ত হওয়ার পর্যায়ে চলে গেছে। আসুন, প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিতকরণে সচেতন হই।