সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

প্রকৃত বন্ধুদের জন্য ভালোবাসা চিরন্তন


কাউকে বেশি গুরুত্ব দিলে, নিজেই গুরুত্বহীন হয়ে যেতে হয়। তাই মানব-সম্পর্কের প্রত্যেকটা ধাপই স্বাভাবিক হওয়া উচিৎ। কোন বন্ধু যদি বন্ধুত্বের বেশি কিছু দাবি করে, তাহলে সে বন্ধু ত্যাগ করুন। এ ধরনের ভোগবাদী বন্ধু আত্মোন্নয়নের প্রধান শত্রু। এরা সাধারনত স্বার্থের নিরিখে সব কিছু পরিমাপ করে। স্বার্থ ফুরালে কেঁটে পড়ে; এমনকি আপনার বিরুদ্ধে প্রপাগাণ্ডা ছড়াতেও কসূর করে না। এদের ধান্দাবাজ বন্ধু বললেও ভুল হবে না। প্রকৃত বন্ধুত্বের সংজ্ঞা নিরূপণ করা সম্ভব নয়। তা করতে গেলে পৃথিবীর সব কাগজ ফুরিয়ে যাবে। কিন্তু, সংকীর্ণমনা স্বার্থবাদী অসভ্যরা এটাকে ক্ষুদ্র সংজ্ঞার ছকে আটকে দেয়। প্রকৃত বন্ধুদের বন্ধুত্বের শুভেচ্ছা। প্রকৃত বন্ধুত্ব টিকে থাক; সংকীর্ণমনা স্বার্থবাদী অসভ্যরা নিপাত যাক।