বাড়ি থেকে বের হওয়ার পূর্বে ভাবুন যে কোথায় যাচ্ছেন, কার উদ্দেশ্যে যাচ্ছেন। পৃথিবীটা প্রতারণায় পূর্ণ হয়ে যাচ্ছে। যারা টুকটাক পেপার-পত্রিকা পড়েন, তারা জানেন যে এ প্রতারণার স্বরূপগুলো কেমন। সম্পর্কের নানান রূপ থাকলেও, মাতা-পিতার সম্পর্কের বাইরে বাকি সব সম্পর্ক সব সময় স্বার্থের ওপর নির্ভর করে। স্বার্থের হেরফের হলেই ঐ সম্পর্কে ফাটল সৃষ্টি হয়। যা একটা নির্দিষ্ট সময় পরে তিক্ত অবস্থানে চলে যায়। কতিপয় বুদ্ধিমান লোকেরা যদিও সম্পর্ককে কখনো নষ্ট হতে দেয় না। সাময়িকভাবে ফ্রিজি করে রাখে। তবুও তারা সম্পর্ককে নষ্ট করে না। এটার পেছনেও রয়েছে মহা স্বার্থের কচকচানি। সম্পর্ক থাকবে, স্বার্থও থাকবে। তবে, মানুষ হিসেবে এর মধ্যে সভ্যতার মৌলিকতা বজায় রেখে কাজ করাটাই সভ্য মানুষের বৈশিষ্ট্য।
দ্বিমত থাকতেই পারে—অবশ্যই দ্বিমতকে শ্রদ্ধা করি। আমি শুধু—আমার মতটুকুই প্রকাশ করি মাত্র। দ্বিমত হলে—সহনশীলতা ও সহিষ্ণুতার পরিচয় দিন।