৬৮১. আপনি যদি কোন কারনে সাহায্যপ্রার্থী হোন, তাহলে দুটো জিনিস আপনাকে অবশ্যই করতে হবে। এক. উপদেশমূলক সবক শুনতে হবে ধৈর্যসহকারে। নাহলে, অল্প যে সাহায্য পাওয়ার সম্ভাবনা ছিল সেটারও পথ বন্ধ হয়ে যেতে পারে। দুই. যেকোন উপায়ে সন্তুষ্ট করার চেষ্টা অব্যাহত রাখা। একটু নাখোশ হলেই সাহায্য দূরে থাক, তিরস্কার শুনতে শুনতে আপনি নাজেহাল হয়ে যেতে পারেন। প্রকৃত পরোপকারী মানুষ সাহায্য করে মানসিক প্রশান্তি পেতে ও সামাজিক দায়বদ্ধতার যায়গা থেকে।
৬৮২. সব কিছু গা সহা হয়ে গেছে। এখন আর কোন কিছুতে অনুভূতি জাগে না। অনু সব ভোতা হয়ে গেছে। তাই আমি একজন সাক্ষী গোপাল মাত্র। আঘাতে গা'য়ে এখন আর ব্যথা অনুভূত হয় না। মার খেতে খেতে দেহটা শক্ত রাবারের মত হয়ে গেছে। চোখ দুটো পিচ্ছিল হয়ে গেছে। ভাল-মন্দ, ন্যায়-অন্যায় যাই দেখি না কেন, সরাৎ করে সরে যায় চোখ। হাত দুটো অবশ হয়ে গেছে। পা দুটো বেদুইন। মন-মরা। জীবন জীবন্ত-লাশ। মস্তিষ্কও আর ভাবতে পারে না। সেও নিস্তব্ধ, নিষ্ক্রিয়। অবাক পৃথিবী রবে তাকিয়ে তোদের দিকে। ঘৃনায় ফেরাবে মুখ। থু দিয়ে জানাবে প্রতিবাদ।
৬৮৩. আপনি যদি সত্যবাদী যুধিষ্ঠির হোন। তাহলে আপনাকে কিছু বিষয় মেনে নিতেই হবে। এক. আপনি হেনস্থার শিকার হবেন জীবনের প্রতি পদে পদে। দুই. অর্থনৈতিক সিকস্তীর শিকার হবেন জীবনের শেষ প্রান্ত পর্যন্ত। তিন. মানুষের ভালোবাসা থেকে বঞ্চিত হবেন। অধিকাংশ মানুষই আপনাকে ঘৃণা করবে। চার. পৃথিবীর ইতিহাসের নিত্য ঘটনা হচ্ছে, সত্য সব সময় প্রত্যাখ্যাত হয়েছে। আর খারাপ কাজ স্পন্সর পেয়েছে। সুতরাং, আপনার কাজ নিয়ে অসন্তুষ্টির কোন অবস্থান রাখলে মানসিক রোগী হবেন তাড়াতাড়ি। পাঁচ. জীবনটা বড়ই ঝুকিপূর্ণ হয়ে থাকবে সবসময়। সজাগ-সচেতন না হলে অকালে প্রাণটাও হারাবেন। এ সত্যগুলো মেনে নিয়ে তবেই সত্যবাদী যুধিষ্ঠির হোন।
৬৮৪. বলা হয়, আকাশ-পাতালের সম্পর্ক জল-তেলের মত। কিন্তু, এখানে আকাশের মেঘ পাতালের পানির সাথে ঢেউয়ের তালে নাচানাচি করে। মনোরম দৃশ্যের অবতারনা ঘটায়। যারা বলে মাতৃভূমিতে কিছু নেই, তারা আসলেই অন্ধ। অন্ধ পৃথিবীর যে প্রান্তেই যাক তার কাছে পৃথিবীটাই ধুসর কালো অন্ধকারে ভরা। সৌন্দর্য, সুখ উপলব্ধির ব্যাপার। তার জন্য চাই মাতৃপ্রেম, মাতৃভূমির প্রতি ভালোবাসা, একটা অন্যরকম টান (যেটা আসলে ব্যাখ্যা করে বোঝানো মুশকিল)। যারা টাকায় সব সুখ খোজে, তারা মূর্খ। স্টিভ জবসের সে বাণী আজ অভিজ্ঞতালব্ধ বৈদগ্ধ্য চরণ হয়ে ভার্চুয়াল আর সেলুলোজের পাতায় পাতায় ঘুরে বেড়ায় যে, শুধু টাকা খুজে জীবনকে ধ্বংস করো না। ভালোবাসা, মায়া, মমতা, প্রেম এগুলোও অন্বেষণ করো জীবনের জন্য।
৬৮৫. যদি বলা হয় পৃথিবীর সবচেয়ে বড় বিস্ময় কি? তাহলে একটাই উত্তর আসবে, যার কোন ব্যাখ্যা-বিশ্লেষণ বলে কিছুই নেই। আর তা হচ্ছে, আপনি বেঁচে আছেন!