সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

কলুষ জ্ঞানের বেমারি


কলুষ জ্ঞানের আতিশয্যে জাবর কাঁটা বন্ধ।
ফলতঃ জ্ঞানের পরিপাক ক্রিয়ায় ব্যাঘাত;
জ্ঞান-অজীর্ণতা; জ্ঞানমন্দাভাব। মস্তিষ্কের
গোলমালে তাই বকাবকি আবোল-তাবোল।
বেপরোয়া বেজ্ঞানীদের বেতালে
বেসামাল বেমারিতে ব্যাধিত।
যাদের জবর জরায় জারিত জরাগ্রস্ত!
হৃদপিণ্ডের কষ্ট বোঝার কোন ক্ষমতা নেই!
যা বোঝার, যা করার
আমাদের এই দেড়-আড়াইয়ের
মস্তিষ্কটাই সবই করে!
পরিমান মতো বুঝুন; নইলে
জ্ঞানপাকতন্ত্র নষ্ট হয়ে যাবে।