যেখানে নামে হিংস্রতা নিত্য,
সেখানে টিকে থাকাটাই রহস্য!
আলোরই মাঝে যদি থাকে অন্ধকার,
তার তরে তথায় নামে সর্বদা হাহাকার!
স্বার্থ-পরার্থের ক্যাঁচালে মোরা নাকাল!
কতিপয় ভণ্ড-সাধুর দোষে হয় আকাল!
তার কবলে রাষ্ট্রযন্ত্রের কর্মযজ্ঞ বিকল!
ভেসে যাবে সব সুফল; কর্ম হবে বিফল!
আলোর মাঝে আঁধারে আজ প্রিয় স্বদেশ!
কেউ আছে বেশ, বাকি সবার নাই ভাবলেশ!