সিণ্ডিকেটের কল-কবজার ফোকরে
পড়ে জীবন আজ ওষ্ঠাগত প্রায়।
আমরা আম-জনতা ফ্যালফ্যাল করে
তাকিয়ে দেখি, আর করি হায় হায়।
কোথায় নেই আজ সিণ্ডিকেট? হাটে,
মাঠে, ঘাটে সর্বত্র অধিকার হরণকারী
সিণ্ডিকেটের সমারোহ, জয়জয়কর।
সিণ্ডিকেটের কচকচানির ফাকে পড়ে
সাধারনের দিন কাটে ভয়ভীতিতে।
সিণ্ডিকেটের অসভ্যরা মানুষের উপর
ঝাপিয়ে পড়ে; হন্যে কুকুরের মত প্রায়!
যখনই সিণ্ডিকেটের অন্যায়ের বিরুদ্ধে
মোরা প্রতিবাদ করি। বলে চিনিস আমায়?
কথা কাটাকাটির মাঝে বলি, তুমি ভাই
যেই হও! মানুষ হয়েছো অসভ্যতার ছায়ায়।
এতে কোন সন্দেহ নাই! তোমার বাপ যত বড়
লোক হোক আমার তাতে কি বা আসে যায়।
তোমার সাথে লিপ্ত হতে চাই না অসভ্যতায়।
তুমি তো অসভ্য! গড়েছো মানুষ মারার
কল 'সিণ্ডিকেট'! এখন যতই দাও অভয়,
ভুলতে রাজি নই! ভেঙে দাও সিণ্ডিকেটের
কালো হাত। মুক্তি দাও এ মানবকুলের।
সব শুধরে মাফ চাও তোমার মহাভুলের।