৬৬১. সারাদিন বইয়ের পাতায় মুখ গুজে থাকলেই শিশুর শিক্ষা সম্পূর্ণ হয় না। খেলাধুলা করা, অন্যের সঙ্গে সাবলিলভাবে মিশতে শেখা শিশুর নিজেকে জানার শক্তি জোগায়। আমাদের কিছু অভিভাবক আছেন যারা শিশুকে সারাদিন ঘরে বন্দি করে রাখেন। আর কিছু আছেন সন্তানকে খোদার-খাশি করে দেন। দুটোই ভুল। বই না পড়লে যেমন জানার পরিধি বাড়ে না, ঠিক তেমনি বাইরের জগতে না ঘুরলে নিজের ভাল-মন্দ বিবেচনা করা শেখা যায় না। তবে, সব কথার এককথা কৌশলী হতে হবে।
৬৬২. ধর্ষককে আড়াল করতে ধর্ষকামী মানুসিকতার লোকজন কত রকমের ফন্দি আটতে পারে তা যারা দেখেছে তারা বুঝতে পেরেছে। বণ্ড বাহিনীর নামে আরো অনেক মামলা আছে থানায়। কিন্তু তারা এটা জানে কি না আল্লাহ মালুম! আর তারা বেমালুম! এক শ্রেণীর লোক আছে যারা সব কিছুতেই নারীর দোষ খুজে বেড়ায়! খুজে দেখলে বোঝা যাবে তাদের চরিত্রটাই চরম নারী-বিদ্বেষে ভরা! নারী বিদ্বেষ ফলাতে গিয়ে ধর্ষকের পক্ষ নিতেও তাদের বিবেক লজ্জিত হয় না। ছিহ্! এদের বিকৃত মস্তিষ্ক নারী দেহকে দিনে কতবার ধর্ষন করে আল্লাহ ভালো জানেন! এদের সংখ্যাটা আবার নেহাত কম নয়। দুনিয়ার খাঁজে খাঁজে এদের দেখা মেলে বহু!
৬৬৩. তোরা শুধু শিক্ষিত হয়েছিস! তোদের মানসিকতার উন্নয়ন ঘটাতে পারিস নাই! তোরা ব্যর্থ শিক্ষায় শিক্ষিত এক একটা মস্ত শুয়োর! দেশ ও দশের বোঝা তোরা!
৬৬৪. বাংলাদেশ উত্তাল সমুদ্রের আঘাতে আহত ভারতীয় জেলে রবীন্দ্রনাথ দাসকে এনে সুচিকিৎসা দিয়ে সম্মানের সহিত দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করে। আর ভারত ফেলানিকে হত্যা করে কাঁটা তারে ঝুলিয়ে রাখে। ধন্যবাদ কেএসআরএম, বাংলাদেশ কোস্টগার্ড ও বাংলাদেশ নৌবাহিনীকে। মানবতার উজ্জল দৃষ্টান্ত স্থাপনের জন্য। বাংলাদেশ আজ মানবতার শিক্ষক বললেও ভুল হবে না। একটু ভাবলেই বুঝতে পারবেন। হ্যাঁ, একটা দেশে কিছু সমস্যা থাকতেই পারে। তাই বলে সার্বিক বিবেচনায় তাকে সমস্যাসংকুল বলাটা বোকামীর পরিচয়। বাকিটা বুঝে নেন।
৬৬৫. মিথ্যা আশ্বাস মৃত্যুর চেয়ে ভয়ঙ্কর! মানুষ আশাহত হয়! বেঁচে থাকার আকুতি কমে যায়! নৈরাশ্য ভর করে! জীবনকে তুচ্ছ মনে হয়! জীবন চলে যায় বাঁচা-মরার সন্ধিক্ষণে। দয়া করে, কেউ কাউকে মিথ্যা আশ্বাসের প্রলোভন দেখিয়ে উৎকোচ আদায় করবেন না!
৬৬৬. চলে গেলে, বলে গেলে, নাহ! মর্মে পশিল, তাহা!
৬৬৭. যে আপনাকে ভালোবাসবে, সে ভালোবাসার জন্য বিশেষ কিছুর প্রয়োজন অনুভব করবে না। এমনিও সে ভালোবাসবে, ওমনিও সে ভালোবাসবে। সুখে-দুঃখে তাকে পাশে পাবেন সবসময়। আর যে ভালোবাসার নয় তার দু'হাত নয় অজুহাত কাজ করবে আপনার জন্য। অনেক ক্ষেত্রে ইমোশোনাল ব্লাক মেইল করবে। ওটাতে আপনি ইউজড না হলে, শেষে অভব্য আচরণ প্রদর্শন করে বিদায় নেবে। যে ভালোবাসবে, তার ভালোবাসার জন্য আপনার ব্যক্তি স্বত্ত্বায় যথেষ্ট; আর কিছুর দরকার হবে না তার। এর বাইরে যদি কেউ কিছু খোজ করে, তাহলে বুঝবেন ওটা কমার্শিয়াল প্রেম। ওদের কাছে আপনার চেয়ে, আপনার সময়ের চেয়ে, তাদের সব কিছুই গুরুত্বপূর্ণ; কথাবার্তায়, কাজে-কর্মে, উঠা-বসায় তা প্রকাশ পায়। অথচ আপনাকে ব্যবহার করার জন্য তারা আপনার যেকোন দূর্বল পয়েন্ট খুজে নিয়ে ইমোশোনাল ব্লাক মেইল করা শুরু করে দিবে। একটু সময় নিয়ে ভাবলে বুঝতে পারবেন। বুঝে-শুনে পাত্তা দিয়েন। নইলে ব্যবহার করতে করতে একদিন মাথায় উঠে বসবে, নামাতে আপনার খুব বেগ বহন করা লাগবে। /সত্য বচন
৬৬৮. অমিলের জগতে ইচ্ছা ও স্বপ্নগুলো বিচিত্র আর অদ্ভূত ধরনের।
৬৬৯. একজন মানুষকে ঠকানো, ফাঁকি দেয়া, ক্ষতি করা অনেক সহজ। কিন্তু, উপকার করা, সাহায্য করা অনেক কঠিন। প্রথম কাজগুলো করতে আপনাকে যতটা না ভাবা লাগে তার শতগুন ভাবতে হয় পরের কাজগুলো করার জন্য। ভাবনার ক্যাঁচালে জড়ানোর চেয়ে মানুষ প্রথম কাজগুলো সহজপ্রাপ্য হওয়ায় করে বেশি বেশি। দ্বিতীয় কাজগুলোতে নিজস্বতার অপচয় হলেও প্রথমগুলোতে অনেক সময় ব্যক্তিস্বার্থ চরিতার্থ করা যায়। তাই মানুষ প্রথম কাজগুলো সানন্দে করে। মজাও পায়। কিন্তু, পরের কাজগুলো করার মজা সবাই বোঝে না। ওটা অপার! করে দেখুন, একটা নির্দিষ্ট সময় পর বুঝতে পারবেন।
৬৭০. আপনার অনুগত নয়! আপনাকে সম্মান করি! কথায় বলে, বি রেসপেক্ট এণ্ড টেক রেসপেক্ট! কিন্তু, আপনি পারেন না; ওটা দিতে! আপনার শিখন প্রক্রিয়ায় সমস্যা ছিল এবং আছে। শুধরান জনাব! শুধরান! একাডেমিক অবস্থান দিয়ে জ্ঞান পরিমাপ করে বোকারা! এর বাইরের বিশাল জগতটাকে দেখতে শিখুন ইতিবাচকভাবে। নিছক প্রাণী হয়েই মৃত্যুবরণ করা আর নোবডি সমান কথা। মানুষ হওয়া বহুদূর!