আজ সত্য কথা বলা বারন,
যতই থাকুক হাজারো কারন,
চক্ষু মুদিয়া করো জ্বল হরণ,
সত্যবাদী যুধিষ্ঠির আমরণ,
ঝাঁটা-লাথি-লাঞ্চনার জীবন,
সহজে-কাঠিন্যে করে বরণ।
অনেকে নিজেকে নেয় গুটিয়ে,
নইলে পিঞ্জর ভেঙে দেবে পিটিয়ে,
অসভ্যের দল বিশ্বাসী লাঠালাঠিতে,
তারা সমাধান পায় না আলোচনার
পাটিতে; গরুর মত গুতাগুতিতে
খোজে সমাধান ভণ্ডের ভণ্ডামিতে।