অতৃপ্ত আত্মায় ভর করেছে বিধুত বেদনা।
তাই সব কিছুতেই কেন জানি আজ অনিহা!
মানুষে মানুষ অনিহা! চতুর্দিকে তাই ঘৃণা।
হায়'রে মেটে না হেথায়-হোথায় মনের তৃষ্ণা।
আজ বিচারেও অনিহা! তাদের প্রতিও ঘৃণা।
এদেশে ধর্ষকের পক্ষেও মেলে অনুসারীর দল।
কথায় বলে, বাতাসেও নড়ে কিসের যেন কল?
অন্যভাবে করবেন না মস্তিষ্কে নেতির আবাদ!
ওটা ছিল শুধু একটি সরল-গরল বিজ্ঞ প্রবাদ!
ব্যর্থ শিক্ষায় শিক্ষিত এক একটা মস্ত শুয়ার!
তোদের জন্য বন্ধ নিশ্চয় মহান আল্লার দুয়ার।
উচ্চতর বিকৃত মস্তিষ্ক অন্যের অধিকার হরণ,
করে তারা হরহামেশায় দূর্নীতিকে সদা বরণ।
আজ উচ্চতাকে মানুষ ভয় পেতে শিখেছে।
কবে না জানি হঠাৎ শুনি জনতা ক্ষেপেছে।
শিক্ষা আজও দূর করতে পারেনি অসভ্যতা।
শিক্ষার জয় নয় এসবই অকেজো বিজ্ঞতা।
যার কুফল বয়ে বেড়ায় আমরা আম-জনতা।
ভেঙে তাই গড়তে হবে নতুন করে সব শৃঙ্খলা।
এখানে অনেকেই আমাকে বলে পাগল! তাই
ধরুন, ক্ষেপে এ আবোল-তাবোল কথা বলা।
পাগলের নাকি নেই কোন বিচার; স্বয়ং আরশে!
তাই মুখে যা আসে তা বলি আমি আত্মভোলা।