শব্দকে সাজাতে ভালোবাসি।
মুখে নাচে শব্দ, ঠোটে ঠাট-শব্দ,
শব্দের শব্দেও বেশি বেশি হাসি,
পার করে দিবো তোমায় নিয়ে শতাব্দ।
তুমি তো আমার জ্ঞান মহা লব্ধ,
তোমায় দিয়ে বদকে করব জব্দ।
হে মোর প্রিয় সমাহারের শব্দ।
তুমি আমার প্রতিবাদের মহা প্রতিক।
মাঝে মধ্যে হারিয়ে হও বেগতিক।
চিন্তার ভাজে কখনো হও সঠিক।
দৈন্যের কালে কখনো বা হও বেঠিক।
তবুও দিনশেষে তুমি আমার ভালোবাসা।
হারায় না তোমার প্রতি কোনদিনও আশা।
বন্ধ যখন মুখের ভাষা, তুমি তথা শেষ ভরসা।
তুমি শেষ প্রশ্রয়, তবোতে খুজে ফিরি আশ্রয়।