সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

ছোটলেখা (৬২১-৬৪০)


৬২১. টাকা-পয়সা, ধন-দৌলত, ক্ষমতা ক্ষনস্থায়ী; হারিয়ে যায়। কিন্তু, মানুষের প্রতি মানুষের ভালোবাসা (অভ্যাসগত ব্যাপার) ও তার রেশ মস্তিষ্কে থেকে যায় আজীবন। ভুল, ত্রুটি-বিচ্যূতি থাকবে। এগুলো মানব জীবনের এক একটি সমস্যা। সমাধান করে এগিয়ে চলায় সভ্যতা। সমস্যা হলে কোন কিছু পরিত্যাগ করে চলাটা মহা বোকামী। সবার সঙ্গে মিলেমিশে চলতে পারাটা একটি বিশেষ দক্ষতা। কর্পোরেট সেক্টর থেকে শুরু করে যে কোন সর্বজনীন কর্মকাণ্ডে এই বিশেষ দক্ষতাকে বিশেষ গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয়। পৃথিবীতে কেউ কারো মত নয়, এটা ঠিক। কিন্তু, মানুষ সামাজিক জীব। যা মিলে মিশে থাকার দর্শনকে নির্দেশ করে। তবে, আমরা এই জিনিসটাকে অবজ্ঞা করে বা এড়িয়ে চলে মহা বোকমী করি। এটার সুফল থেকে নিজেদেরকে মহা-বঞ্চিত করি।

৬২২. স্রোতের বিপরীতে চলা মানুষগুলো সব সময় ঝুকিপূর্ণ ও নিরাপত্তাহীন জীবনে অভ্যস্ত হয়ে পড়ে। তবুও, তারা এ সমাজের একটা ইতিবাচক পরিবর্তন চাই বলে, নিজেদের জীবনকে তুচ্ছ ঘোষনা করে মানব কল্যাণের মহান ব্রত নিয়ে কাজ করতে থাকে। মানুষ নানান কটু কথা শোনায়। চতুর্দিকে নেতিবাচক সমালোচনার ঝড় বয়ে যায়। তবুও, এই মানুষগুলো তাদেরই (সমালোচক, কটু কথা বলাসহ সব মানুষের) জন্য নিরলসভাবে কাজ করে যায়। এরা মহৎ। এদেরকে বোঝার মত মানুষ এ জগতে বিরল। সবাই যেখানে ব্যক্তিস্বার্থ চরিতার্থ করার কাজে ব্যস্ত, সেখানে সামষ্টিক স্বার্থের বোধের প্রত্যাশা করাটা নিতান্তই বোকামী। তবুও, সব কিছুর মধ্যে দিয়েই মানুষ মানুষকে ভালোবাসবে এই প্রত্যাশা উজ্জীবিত  থাক।

৬২৩. ঘাঁপটি মারা শয়তান চিনেন, ঘাঁপটি মারা শয়তান? আমি কিছুটা চিনেছি। উহারা পা-চাটা খেই! সামনাসামনি আপনার হবে। ভেতরে ভেতরে নিজেরটা ঠিক রাখাই তার কাজ।

৬২৪. সত্য দু'ধরনের। এক. তাত্ত্বিক সত্য। দুই. ব্যবহারিক সত্য। তাত্ত্বিক সত্যঃ আমরা সচরাচার মুখে যেটা বলি বা বইয়ের আশ্রয়ে থাকা কিছু কথা। ব্যবহারিক সত্যঃ যেটা বাস্তবে ঘটে থাকে। তাত্ত্বিক সত্যও সত্য আবার ব্যবহারিক সত্যও সত্য। কিন্তু, তাত্ত্বিক সত্য দিয়ে সবসময় সব কিছু বিচার করা যায় না। কারন, ব্যবহারিক সত্যের মাঝে এমন কিছু বিষয় থাকে যা কখনো কখনো উহ্য থাকে। চোখে দেখা যায় না। চোখকে এড়িয়ে যায় অনেক সময়। কাজেই, না জেনে-বুঝে কাউকে বিচার করবেন না। (Two types of truth. No: One,  Theoretical truth. No: Two, The practical truth. Theoretical truth is that we usually say something in the face or in the shelf of the book. Practical truth is that actually happens. Theoretical truth is true. Again the practical truth is true. But, with theoretical truth, everything can not be judged all the time. Because there is something in the practical truth that is sometimes implied. Not seen in the eye. Many times the eyes are avoided. So, do not judge anyone without knowing it.)

৬২৫. গল্পটা না হয় বাড়ুক। বাড়তেছে যখন আরো বেশি করে বাড়ুক। সময় হলে ছেঁটে-ছুটে বলা যাবে।

৬২৬. কিছু মানুষ আছে যারা সব সময়ই চিন্তার নেতিবাচক দিকটা তুলে আনে। ভালোটা ভাবতে মনে হয় এদের কষ্ট হয়!

৬২৭. বাজার থেকে কেনা একটা ম্যাচের কাঠি বড়জোর ৫ সেকেণ্ড জ্বলে। তারপর আপনি ওটাকে আর ধরে রাখতে পারবেন না। একটা গ্যাস লাইটার ১০ সেকেণ্ড জ্বালিয়ে রাখতে পারবেন। তারপর ওটা বন্ধ করতে আপনি বাধ্য হবেন। একটা গ্যাস সিলিণ্ডার ৬ মাস চালাতে পারবেন। তারপর গ্যাস ফুরিয়ে যাবে। গ্যাস কূপে যতদিন গ্যাস থাকে ততদিন সার্ভিস দিবে। কিন্তু আপনি যদি নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করেন তাহলে ওটা ফুরাবে না। ঠিক তেমনি হ্যাডম দিয়ে কোন কাজ করলে তা ভালো ফল বয়ে আনে না। ঐটা ক্ষনস্থায়ী হয়। আপনাকে একটু একটু করে নবায়নযোগ্য জ্বালানি সংগ্রহ করতে হবে। একটা সময় আপনি হয়ে উঠবেন অপ্রতিরোধ্য। কেউ আপনার ইতিবাচক কর্মকাণ্ডকে রুখতে পারবে না।

৬২৮. মানুষ যখন দেখবে আপনার কাছ থেকে তার আর কিছু পাওয়ার নেই তখন আপনাকে ছুড়ে ফেলে দিবে। এজন্য আপনাকে সব কিছুর সঠিক ব্যবহারটা নিজ দায়িত্বে শিখে নিতে হবে। কেউ আপনাকে শেখাবে না। অভিযোজন করে নিতে হবে।

৬২৯. ব্যক্তিভেদে নয়; ব্যক্তি নির্বিশেষে সবাইকে ভালোবাসি।

৬৩০. (আগেই বলে রাখি, এই লেখাটা কোন English পণ্ডিতের জন্য নয়। যারা English Grammar এ দূর্বল তাদের উদ্দেশ্যে লেখা।)

অনেকে বলে যে ভাই আমি English Grammar ভালো পারি না, বুঝি না ইত্যাদি ইত্যাদি। তাদেরকে বলব ভাই শুরু করুন। কথায় আছে, 'শেষ করা নয়, শুরু করাই কঠিন।' শুরু করুন। দেখবেন, একটা সময় পরে আপনি পারবেন। আসলে আমরা শুরু করাটাই ভুলে যায়। অনেকে বলে কোথা থেকে শুরু করব বুঝতেছি না। তাদের জন্য আমার পরামর্শ হচ্ছে, আপনি যদি মোটামুটি এসএসসি বা তদোর্ধ্ব লেভেলের স্টুডেন্ট হন তাহলে আপনাকে তো আর ABC পড়া লাগছে না। অাপনি Alphabets সম্পর্কে একটু জানুন। তারপর Parts of Speech সম্পর্কে ভালো করে জেনে নিন। এ দুটো আপনাকে নখ-দর্পনে রাখতে হবে। এরপর আপনাকে Tense এবং Sentence সম্পর্কে গভীর জ্ঞান রাখতে হবে। এগুলোর সাথে Article সম্পর্কে মোটামুটি জ্ঞানার্জন করলে হবে। এরপর আপনি Grammar এর যত Rules & Structures আছে সেগুলো ধীরে ধীরে সময় নিয়ে চর্চা করতে শুরু করুন। দেখবেন, আপনি ইংরেজির গুরু হয়ে গেছেন। এর থেকে শর্টকার্ট আর কোন পথ আমার জানা নেই। আর কিছু জানার থাকলে; কোন প্রশ্ন থাকলে সরাসরি মেসেঞ্জারে লিখে পাঠিয়ে দিন। যথাসাধ্য চেষ্টা করব সমাধান দেয়ার।  ধন্যবাদ সকলকে।

৬৩১. এখন শুধু উচ্চ শিক্ষা চাকরীর নিশ্চয়তা দেয় না। এর সাথে যুক্ত হয়েছে অনেক কিছু। যেটা আপনাকে নিজ উদ্যোগে অর্জন করে নিতে হবে। প্রচলিত শিক্ষা ব্যবস্থা আমাদেরকে ওগুলো অর্জনে সহায়ত করতে ব্যর্থ।

৬৩২. মানুষের ক্ষতি করে নিজে কখনো ভালো থাকা যায় না। কথায় আছে, 'যেমন কর্ম তেমন ফল!' কু-কর্মের ফল ভোগ করাই লাগবে। মাফ নেই।

৬৩৩. পৃথিবীটা অনেক সুন্দর। এখানে বেঁচে থাকার জন্য অনেক সুন্দর উপায় যেমন আছে ঠিক তেমনি অনেক খারাপ উপায় অবলম্বনেরও সুযোগ আছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, বেঁচে থাকার জন্য কত সম্পদের প্রয়োজন? খুব বেশি কি? আমার জানামতে, খুব বেশি প্রয়োজন নেই। তাহলে কেন আপনি খারাপ হবেন ভাই! কি দরকার!

৬৩৪. আমি সাধারনত অন্যের কথায় দুঃখ পায় না। আমার কষ্টও অনুভবও হয় না অন্যের কোন কথায়। কারন, আমি জানি প্রত্যেক ব্যক্তি তার চিন্তা-ভাবনার অবস্থান ও যোগ্যতানুযায়ী মনের ভাব প্রকাশ করেন এবং কথা বলার সময় সে অনুযায়ী শব্দ চয়ন করে থাকেন। এ জন্য আমি মানুষকে মানুষ হিসেবে সম্মান প্রদর্শন করি। তার যোগ্যতা আমার কাছে বিবেচ্য নয়। সেটা করতে গেলে অনেককে অসম্মান করাও লাগতে পারে; এটা ভেবে। যাই করি না কেন, দিনশেষে আমরা এক-একজন রক্ত-মাংসের মানুষ। একটি সুন্দর পৃথিবীর প্রত্যাশায়; আল্লাহ সকলকে ভালো রাখুন! সে দোয়া করি!

৬৩৫. আমি সমস্যার সমাধানে আস্থাশীল। সমস্যায় পড়লে হা-হুতাশে বিশ্বাসী নই। এজন্য প্রচুর ভাবা প্র্যাকটিস করি। যাতে দ্রুত যেকোন সমস্যার সমাধান করতে পারি। আল্লাহ সকলকে বোঝার তৌফিক দান করুন। আমিন!

৬৩৬. যে বোঝে তাকে ইঙ্গিত করলেই বোঝে। আর যে বোঝে না তাকে সরাসরি বললেও সে বুঝবে না।

৬৩৭. আপনারা যে সব বিষয়ে লিখলে অসন্তুষ্ট হতেন সে সব বিষয় লেখা বন্ধ করে দিছি। এমনকি ওসব নিয়ে ভাবাও বন্ধ করে দিছি। লেখার মোড় পরিবর্তন করে যে সব বিষয় কাজে লাগবে বেশি বেশি এবং মানব জীবনের সাথে গভীরভাবে সম্পৃক্ত সে সব নিয়ে লেখালেখি শুরু করে দিছি। লাইক দিয়ে সাথে থাকুন। আল্লাহ সকলকে বোঝার তৌফিক দান করুন! আমিন!

৬৩৮. অদ্ভূত একটা বিষয় লক্ষ্য করলাম যে মেমোরী থেকে কিছু ডিলিট করলে মন অনেকটা ভালো হয়ে যায়।

৬৩৯. মানুষের জন্য কিছু করতে পারার মধ্যে এক অপার আনন্দ আছে। যেটা কোন প্রত্যাশা ছাড়া করে দেখুন; পাবেন।

৬৪০. বলার স্বাধীনতা মানেই বাক্-স্বাধীনতা নয়। মানব জাতির কল্যান বয়ে আনে এমন কথা অকপটে বলতে পারার স্বাধীনতাই বাক্-স্বাধীনতা। বাক্-স্বাধীনতার সবচেয়ে উচ্চ-মার্গীয় স্তর হচ্ছে নিজের ভুল-ত্রুটি, দোষ, না জানা-বোঝার যায়গাগুলো শোধরানোর দৃপ্ত শপথ পাঠ।