সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

শ্যামলী


হয়তোবা তুমি সুন্দর; নতুবা নয়।

তাতে কিই বা আসে যায়।

ভালোবাসাটা তো মিছে নয়।

সৌন্দর্য হয়তোবা;

দৈহিক আকর্ষন বাড়ায়।

কিন্তু, মনের আকর্ষন না থাকলে;

দৈহিক আকর্ষনে কি হয়?

শুধু দৈহিক চেতনা মানুষকে,

ধ্বংসের দিকে ঠেলে দেয়।

দৈহিক চেতনা,

প্রতারনার সবচেয়ে বড় আশ্রয়।

হয়তোবা তুমি কৃষ্ণকলি,

তাতেই বা কি!

দিতে পারি অঞ্জলি।

সবচেয়ে বড় সত্য,

তুমি আমার শ্যামলী।

আমি হলাম মধ্যপথের পূজারি।

তোমার বর্ণ নয়,

তনুমন দুটোই খুঁজি।

যা পেয়েছি তাতেই আমি বেজায় খুশি।

তোমাকেই ভালোবাসি।