মানুষ স্বভাবতই স্বার্থপর ও আত্মকেন্দ্রিক হয়।
স্বার্থের এই দুনিয়ায় কেউ কারো আপন নয়।
স্বার্থ ফুরালে সবাই ছেড়ে চলে যায়, একসময়।
স্বার্থের কোলে বহু মানুষ অমানুষও হয়ে যায়।
আবার অনেক মানুষ আছে মনুষ্যত্ব বেঁচে খায়।
কারো কারো বিবেক বলতে কিছুই নাই।
অনেকে হয় অমানুষ অভাবের তাড়নায়।
কেউ কেউ হয় পড়ে অসভ্যতার ছায়ায়।
সবার উপরে স্বার্থ বড়, তার উপরে নাই।
সভ্যতা ধ্বংসের কবলে অসভ্য চিন্তায়।
মানুষ সামাজিক জীব, এই মহৎ বিষয়।
দূর থেকে দূরান্তে ছিন্নবিচ্ছিন্ন হচ্ছে হায়।
এসো নতুনত্বে মিশি, খুঁজি ইতিবাচক উপায়।
হ্যাঁ ভাই, যে চিন্তার হবে না কোন দিনই ক্ষয়।
শঠতার এ দুনিয়ায় সবাই ব্যস্ত এটাই বাস্তবতা।
ইয়েমেন আজ ধুকছে, খাচ্ছে মানুষ লতা-পাতা।
সেখানে মানবতা বিরোধীর রক্ত-চক্ষুর নিষ্ঠুরতা,
জেঁকেছে শোষন-বঞ্চনা, নির্যাতন আর অস্থিরতা।
হায়রে মানুষ হয়েও হলে না মানুষ; হলে অমানুষ।
ক্ষমতা দম্ভে হও অমানুষ; বিবেক বেঁচে খাও ঘুষ।
কার জন্য বা গড়ছো আলিশান; মরলে শেষ হুশ।