সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

শিশিরের মত হারায়


শিশিরের সৌন্দর্য ক্ষনিকের হয়।

সূর্যালোকরশ্মি সে শ্ৰী করে লয়।

তুচ্ছ রূপের কিসের এত বড়ায়।

মরলেই সর্বস্ব শেষ; হবে তা ক্ষয়।

তব শোভা বেঢপ শ্রীমতির পা'য়।

শ্রীতর তারা; তুমি তখন হিংসায়,

জ্বলো; কেন মুখ ঢাকো লজ্জায়।

সূর্যিও হাসে, দেখে তোমার কাণ্ড।

সেও বোঝে যে আসলে তুমি ভণ্ড।

ঐ সরলের কুটিলতায় ছিলে অন্ধ।

সময় ফুরালে হবে সব দুয়ার বন্ধ।

হারাবে কৃত্রিম রূপ-রসের সব গন্ধ।

সূর্যোদয়ে শিশির যথা জল হারায়।

তুমিও হারাবে ফুরালে রস কায়ায়।

উড়াল পক্ষী তব-রস খায় শঠতায়।

ভাবছো আহ্ আছি কত না মজায়।

বুঝবে বয়স যাবে যবে ৪০ কোঠায়।

মানুষ যখন ভুল করে, বুঝতে নাহি সে পারে।

ফলতঃ সে অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে মরে।

মরনকালে সে বলে, কি ভুলই করেছি আহা।

আগে যদি বুঝতাম তাহা; ওহে মোর খোদা।