প্রাপ্তির খাতাটা শূণ্য হতে পারে,
কিন্তু, ভালোবাসা তো মিছে নয়।
ভালোবেসেছিলাম আশা ছাড়াই,
প্রাপ্তিরও যে কোন প্রত্যাশা নাই,
হতাশা তো তারেই বলে বা কয়,
যেথা প্রত্যাশা ও প্রাপ্তির মাঝে,
বিস্তর ব্যবধান আছে'রে ভাই,
তাই সবত্রই প্রত্যাশা করি নাই,
ওহে কখনো-সখনো অপূর্ণতা,
যে আমার কাছে পূর্ণতা পায়।
আজও তোমাদের খুজে ফিরি,
অন্তহীন নিরন্তর ভালোবাসায়।