৬১১. এ ঐ করেছে! সে তা করেছে! ওরা ভালো না! তারা খারাপ ইত্যাদি ভেবে কি হবে ভাই? আপনার কর্মের দায় আপনারই! নিজের কর্ম নিয়ে কখনো ভেবেছেন? ভাবেন না; তাই তো! আজব! আমাদের সমাজের একটা ট্রেণ্ড হচ্ছে অন্যকে নিয়ে ভেবে ফালতু সময় নষ্ট করা! যেটার আসলে কোন প্রয়োজনীয়তাই নেই! তবুও, আমরা মূর্খের মত এই কাজটা করি! কেন? কারন, আমরা ওটা করে বিকৃত মজা অনুভব করি! অর্থাৎ, আমরা সভ্য হতে পারিনি। প্রতিনিয়তই উন্নত স্মার্ট প্রযুক্তি ব্যবহার করছি। কিন্তু, নিজেদের তনুমনকে আমরা ফেলে রেখে দিচ্ছি সেই সনাতন যুগের ভাঙড়ি জীবনাচারের মধ্যে।
৬১২. আধুনিকতার জোয়ারে গা ভাসিয়ে দিলে ঘোলে পড়ে আপনি ধ্বংস হয়ে যাবেন। আধুনিকতার ট্রেণ্ডগুলো আর খুব বেশি কাজে দিবে না। এখন উত্তরাধুনিক যুগের ট্রেণ্ডগুলো ধীরে ধীরে চলে আসতেছে। আগের চিন্তা-ভাবনা, চেতনা সব মুছে যাচ্ছে। আপনি যত দ্রুত নিজেকে অভিযোজন করে নিতে পারবেন; আপনার মঙ্গল হবে। একটা সময় ছিল যখন মানুষের চিন্তা-ভাবনা ছিল খুবই সংকীর্ণ। সেটা ভেঙে এখন ওয়াল্ড-ওয়াইড হয়ে গেছে। নিজেকে নতুনত্বের সাথে অভিযোজন করে নিন দ্রুত। তানাহলে, অজ্ঞতা আপনাকে গ্রাস করবে। জীবন কি তা বোঝার আগেই ফুরিয়ে যাবেন। অনেকে আছে মানসিকভাবে উত্তরাধুনিকতার চর্চা করে; কিন্তু, বাইরে দেখায় সে আধুনিক বা পুরাতনবাদী। এরা খোলস থেকে বের হতে পারছে না; কিছু সাময়িক সমস্যার কারনে। তবে, বেরিয়ে আসবে। সময়ের ব্যবধান ছাড়া কিছু না।
৬১৩. আমার সবচেয়ে বড় প্রতিযোগী আমি নিজে। আমি অন্যদের দিকে তাকাই না। তাদের প্রতিযোগীতায় হারানোরও চেষ্টা করি না। আমি সব সময়ে নিজেকে ইউনিক ও সেরা করে তোলার চেষ্টা করি।
৬১৪. কাজ শুরু না করে আপনি ‘সঠিক সময়ের’ অপেক্ষায় থাকবেন – যেটা কোনওদিনই আসবে না।
৬১৫. অতীতকে কখনো আপনি ফিরে পাবেন না। আবার ভবিষ্যতও আপনার ধরাছোয়ার বাইরে। বর্তমানই আপনার পাশে আছে। সুতরাং, অতীত নিয়ে পড়ে থাকলে আপনি ভুল করবেন। অতীত থেকে বড় জোর আপনাকে শিক্ষা নিতে হবে। অতীতের ক্যালমা এখানেই শেষ। আর তার আলোকে ভবিষ্যতকে নিয়ে একটা পরিকল্পনা করুন। সে পরিকল্পনানুযায়ী বর্তমানে কাজ করুন। পৃথিবীতে সব সফল মানুষের সফলতার ক্রাইটেরিয়া এটাই।
৬১৬. সবাই চলে যাবে আপনাকে ছেড়ে, যদি আপনার অর্থনৈতিক ভিত্তি দূর্বল হয়। আবার সবাই চলে আসবে, যদি আপনার ভিত্তি মজবুত হয়। ফালতু না ঘুরে ইনকাম সোর্স তৈরি করুন। নিজেকে জ্ঞানের দ্বারা সমৃদ্ধ করুন।
৬১৭. গল্পের প্রয়োজনে মিশি। হয়তোবা, তোমার মস্তিষ্কটাও লিখে ফেলেছি।
৬১৮. দেখতে হবে। শিখতে হবে। সর্বোপরি, ভাবতে হবে। ভাবা প্র্যাকটিস করতে হবে। ইতিবাচক ভাবনা ভাবতে শেখাটাই শিক্ষার মূল উদ্দেশ্য। সুশিক্ষা মানুষকে ইতিবাচক ভাবনা ভাবতে শেখায়। আমাদেরকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। সুশিক্ষায় শিক্ষিত মানুষ কখনো অন্য মানুষের ক্ষতি করতে পারে না। কেননা, সে জানে এটা নেতিবাচক একটি কর্ম। এটা সম্পাদন করা মানে নিজের ইতিবাচক ভাবনাগুলো সব নষ্ট করা।
৬১৯. নিচের ছবিতে ঈসরাইল কিভাবে প্যালেসটাইনকে দখল করে নিচ্ছে একবার দেখে নিন। একদা ইহুদিবাদী-ঈসরাইলের অধিবাসীরা ফিলিস্তিনে অনেকেটাই রোহিঙ্গাদের মত অনুপ্রবেশ করেছিল। মাতৃভূমি বাংলাদেশে রোহিঙ্গারা দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ছে। লক্ষ লক্ষ রোহিঙ্গা শরনার্থী-শিবির থেকে পালিয়ে মূল ধারায় মিশে যাওয়ার চেষ্টা করছে। রোহিঙ্গারা নিজেদের অবস্থান পাকাপোক্ত করতে বেশী করে সন্তান জন্ম দিচ্ছে। এ সমস্যা আরো বাড়বে বৈ কমবে না। সময় থাকতে পদক্ষেপ নিতে হবে দ্রুত। গতদিন একটি প্রথিতযশা পত্রিকার সংবাদ প্রতিবেদনে দেখলাম ৫৮ হাজার রোহিঙ্গা ক্যাম্প থেকে পালানোর সময় প্রশাসনের হাতে ধরা পড়েছে। সন্দেহের মাত্রাটা আরো বেড়ে গেছে সংবাদটা পড়ে। ধর্মের দোহায় দিয়ে অনেকে 'মুসলমান ভাই ভাই' বলে তাদেরকে স্থায়ী আবাস গড়তে দিতে চাই। কিন্তু, ভাই; 'মুসলমান ভাই ভাই' এই তত্ত্বের অপব্যবহার করে পাকিস্তানিরা আমাদের শোষন-শাসন, নির্যাতন করেছিল। এই তত্ত্বীয় ব্যাখ্যা সব যায়গায় খাটে না। এমনিতেই মাতৃভূমি বাংলাদেশ মাত্রাতিরিক্ত জনসংখ্যার ভারে নূব্জ্য হয়ে পড়েছে। তার উপর অতিরিক্ত এই ১০-১২ লাখ রোহিঙ্গা মানে জাতির জন্য অশনি সংকেত ছাড়া কিছু না। আমাদের নিজেদের ব্যাপারে আরো বেশি সচেতন হওয়া উচিত, দরকার।
৬২০. এক শ্রেণীর লোক আছে যারা স্বাধীনতা মানে নিজের যা ইচ্ছা করতে পারাকে বোঝায়। উহারা নির্বোধ।