সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

অবেলার প্রেম


অবেলার প্রেমে খুঁজে ফিরি তোমায়,

শত কাঠিন্যেও ভালোবাসি তোমায়,

একাল-সেকাল সবকালই তুমিময়,

চেতনার সব রাজ্যেই আছো ছায়ায়,

দিনশেষে মিশামিশি হবে এ কায়ায়,

উন্মাদ-কামের ঝংকারে আলোকময়,

হবে ঐ নিশিযাপনে শয্যাধার প্রলয়,

আমি উন্মাদ, আমি উন্মাদ প্রেমময়,

ওহে তোমার স্পর্শের জোয়ারে হায়,

বিকল মম উত্থিত অঙ্গগ্লানির লয়,

দু'টি দেহের প্রেম-প্রকাশ বাস্তবতায়,

তব-মম অশ্লীল ছোয়ায় এভাবেই হয়,

দিনান্তে গ্লানি মুছে চলো এবার ঘুমায়।