সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

ছোটলেখা (৫৮১-৬০০)


৫৮১. Preconception বলতে আমরা সহজ বাংলায় বুঝি, 'কুসংস্কার বা পূর্বকল্পিত ধারণা'! সবাইকে এক রকম ভাবতে শেখাটাও এই Preconception এর আওতায় পড়ে। আর Preconception এর জোরে কাউকে নিজের পক্ষে টানার চেষ্টা, এটা অপরাধের আওতায় পড়ে। কারন, এটা মানুষের স্বাধীনতাকে হরণ করে। যেটা মানবাধিকারের চূড়ান্ত লঙ্ঘন। Preconception চূড়ান্তভাবে একটি অসভ্য আচরণের নিদর্শন!

৫৮২. নীরবতা, অসভ্যতার বিরুদ্ধে সবচেয়ে বড় প্রতিবাদ।

৫৮৩. প্রয়োজনের বাইরে যে কাজ করা হয়; তাকে এককথায় বলে, "অকাজ"!

৫৮৪. এককথায় যদি বলি, তবে আপনি মানুষের প্রশ্নের উত্তর দিয়ে শেষ করতে পারবেন না। সুতরাং, এক্ষেত্রে আপনাকে একটু কৌশলী হতে হবে। তানাহলে, মানুষের অবান্তর প্রশ্নের উত্তর দিতে গিয়ে আপনার একান্ত প্রয়োজনীয় কাজও করে শেষ করতে পারবেন না। বরঞ্চ, প্যাঁচ লাগিয়ে দেবে ঐ সকল বিকৃত মস্তিষ্কের মানবকূল। বনী ঈসরাইলের সেই কুরবানী দেয়ার ঘটনাটা গুগল করে পড়ে দেখুন। মানুষ কতটা প্যাঁচালো হতে পারে বুঝতে পারবেন। জীবনটা অনেক সুন্দর; যদি বুঝতে পারেন। অযথা প্যাঁচ লাগিয়ে লাভ আছে!

৫৮৫. জন্মে হতে পারো তুমি ছোট; মৃত্যুতে হতে পারো বড়!

৫৮৬. সবাই সব কিছু নিজের দৃষ্টিকোন/ভিউ থেকে দেখে। সুতরাং, মানব জাতির কল্যান হয় এমন কিছু বিষয় নিয়ে, কাজ করতে হবে। অনেকে অনেক কিছুই বলবে। এটা স্বাভাবিক।

৫৮৭. কেউ যদি আমার সাথে অসুস্থ প্রতিযোগিতায় নামেন। তাহলে, আপনি ধীরে ধীরে আরো বেশি অসুস্থ হতে থাকবেন। অনেকটা স্লো-পয়জনের মত। কারন, আমার অনুভূতি আমি নিজেই নিয়ন্ত্রন করি। আপনি? উহুম, অসম্ভব!

৫৮৮. আমরা স্বপ্নবাজ তরুণ। আমরা সবাই স্বপ্ন দেখতে ভালোবাসি। আমরা বেয়াদব; যদি কেউ আমাদের স্বপ্ন দেখা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করে তখন।

৫৮৯. তিন শ্রেণীর লোক জীবনে ভালো কিছু করতে পারে না। ১. মাগিবাজ। ২. নেশাখোর। ৩. লোভী।

৫৯০. যারা মারামারি করে তারা বর্বর। তাদের আইন লাগে না। সভ্যতার আলো থেকে উহারা বঞ্চিত।

৫৯১. তুমি যদি আমার গায়ে আঘাত করো। তাহলে, আমি তোমাকেও আঘাত করব না। কারন, এখানে আমি এটা প্রমাণ করে দেবো যে, অসভ্যতা; সভ্যতার গায়ে আঘাত হেঁনেছে। কারনটা খুব সিম্পল। সভ্য জগতে মারামারি বলে কিছু নেই। শুধুই শান্তি বিরাজমান। এখানে আলোচনার ভিত্তিতে সমস্যার সমাধান করা হয়। সভ্যতায় হাত-পায়ের চেয়ে মাথার শক্তি প্রাধান্য পায় সর্বক্ষেত্রে। তোমার আঘাতে আমি নিঃশেষ হতে রাজি। কিন্তু, অসভ্যতার কাছে কখনোই মাথা নত করতে পারবো না। সভ্যতার জয়; সভ্য মানুষের জয়।

৫৯২. লেখালেখির ধরন থেকে শুরু, চিন্তা-ভাবনা ও জীবন-যাপনের ছকে এনেছি এক মহা-পরিবর্তন।

৫৯৩. মানুষ আমার সাথে অন্যায় আচরণ প্রদর্শন করে। আর আমি তাদের ক্ষমা করি। এমনকি বারবার। কারন, ক্ষমা মহৎগুণ। এটা বারবার চর্চিত হয় আমার।

৫৯৪. কাজ করুন! নিজের প্রয়োজনে; অন্যের জন্য!

৫৯৫. যতটুকু ভাবতাম তোমাকে নিয়ে; আবার হারিয়ে গেল সেই তোমার জন্যে।

৫৯৬. আমার জীবনের প্রথম গুরু আলহাজ্ব সাইদুর রহমান। তিনি আমাকে বইকেনা ও পড়ায় প্রথম উদ্বুদ্ধ করেন। তিনি মূলত সুফী মানুষ ছিলেন। মানুষকে ভালোবাসে জয় করতেন। আমি তার একজন ভাব-শিষ্য হতে পেরে নিজেকে ধন্য মনে করি। আমি দেখেছি, তিনি মানুষের জন্য কাজ করে শান্তি অনুভব করতেন। যে শান্তি ছিল অসীম। এখনকার ব্যক্তিস্বার্থবাদী লোভী মানুষ এটা থেকে বহুগুণ বঞ্চিত। তিনি অনেক আগেই আমাদের ছেড়ে চলে গেছেন। কিন্তু, আমি যখন কোন নতুন বই পড়া শুরু করি তখন নিজের মধ্যে তার অস্তিত্ব অনুভব করি। এগুলো আপনার কাছে অনেক কিছুই মনে হতে পারে। কিন্তু, আমার কাছে এগুলো মহা-মূল্যবান কিছু। যা অসুস্থ মস্তিষ্ক দিয়ে মূল্যায়ন করা অসম্ভব। যার যথার্থ মূল্যায়ন সভ্যতার আলোহীন অবস্থান দিয়ে সম্ভব নয়। আসুন, আমরা বই পড়ি। সভ্যতার আলোয় আলোকিত হই।

৫৯৭. মানুষের ক্ষতি করতে চাওয়াটা খুব সহজ; করাটা আরো সহজ। কিন্তু, মানুষের উপকার করতে পারাটা অনেক কঠিন। মানুষকে ভালোবেসে কোন কিছুর প্রত্যাশা ছাড়া উপকার করে দেখুন; আপনার ঐ ভালো লাগাটা হবে সীমাহীন। যা আপনি টাকা দিয়েও কিনতে পারবেন না।

৫৯৮. মানুষ ভিন্ন ভিন্ন। সেটা নৃ-তাত্ত্বিকভাবে হোক বা চিন্তা-চেতনায়। তবুও মানুষ একত্রে বাস করে। একে-অন্যের সহযোগিতার আশ্বাসে। যে কারনে, আমরা সামাজিক জীব। তবে, মানুষের ভেতরে স্বার্থপরতাও থাকবে; এটা স্বাভাবিক। যারা এক পাক্ষিক (নিজের জন্য মরে) তারা খুব একটা ভালো থাকে না কখনোই। বিশেষ করে তাদের মানসিক স্বাস্থ্যের দৈন্যতা কাটে না কোনদিন।

৫৯৯. অনেক মানুষ আছে যারা মনে করে তারা ছাড়া অন্যের জগৎ অচল। আরে ভাই, গতির স্বাভাবিক নিয়মে কারো জন্য কোন কিছুই থেমে থাকে না। সেটা যেই হোক, আর যাই হোক। পৃথিবী তার আপন গতিতে চলে। আপনি ধ্বংস হলেও পৃথিবী নিজস্ব গতিতে বহমান। কত মানুষই তো মরে গেছে, যাচ্ছে। কই! তাদের জন্য কি কেউ না খেয়ে রয়েছে!

৬০০. আমার দর্শনগুলো আপনার জন্য কঠিন হবে। যদি আপনি আপদমস্তক ইতিবাচক না হোন, তাহলে। এককথায়, আপনাকে সভ্য মানুষ হতে হবে। তবেই, আপনার পক্ষে সম্ভব হবে।