সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

যথাতথা কথা


মানুষ কথা বলে যথাতথা,

অন্যকে নিয়ে মাথাব্যাথা,

নিজের তাল ঠিক নাই,

কষ্ট পায় অন্যের কথায়,

মানুষ হলো মতের হাড়ি,

সুযোগে টানে অন্যের নাড়ি,

কথা বলে নিজের মত,

সে কথা দিনান্তে হয় গত,

যাকে নিয়ে বলে কথা,

তার মত হয় না তথা,

ঐ কথা হয় ফাটাফুটা,

কথার থাকে না মাথামুথা,

ও কথায় মরে না ব্যাথা,

কিছুতে দেয় ছালাছুতা,

এরা সব সময় নষ্টের হোতা!

দাও নিজের চরকায় তেল,

ফালতু কথার দিওনা বেল!

ওতে শুধু সময় হয় নষ্ট,

বলে দাও যা রে দুষ্ট!