আমি ভয় পায়!
মানে আমি ভীতু!
সত্য বলতে ভয় পায়!
আবার মিথ্যা বলতেও ভয় পায়!
উচিত কথা বলতেও ভয় পায়!
আবার অনুচিত কথা বলতেও ভয় পায়!
এখন আমার কি উপায়!
কথা বলা মুশকিল!
বললে সোজা চাপাতির আগায়!
পক্ষ-বিপক্ষ লেগেই আছে ভাই!
মাঝখান থেকে আমি হয়ে যাব নাই!
এটা নয় মৃত্যুর ভয়!
এটা হলো অসভ্য-বর্বরদের করি ভয়!
তারা পড়ালেখা না করেই স্বর্গে যায়!
তারা চিন্তা না করেই করে হায়হায়!
মূর্খের কাছে জ্ঞানের কদর নাই!
ওরে মেরে আয় ভাই!
ও আমাদের পক্ষে নাই!
সুতরাং, ওর বেঁচে থাকার কোন অধিকার নাই!
ওর ক্ষয় নিশ্চয়ই!
মরে যাব কিন্তু মরবে না আমার চিন্তা!
যুগে যুগে চলে এ নিয়ম!
এ নিয়মের নেই কোন ক্ষয়!