সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

নতুন আমি


আমি আমার স্বর্গে চলে গেলাম। আমি কিন্তু চলমান জগৎ থেকে বিদায় নিলাম। এ স্বর্গ এমন স্বর্গ যেখানে যে কেউ যেতে বা আসতে পারে অনায়াসে। শুধু সদিচ্ছা থাকা প্রয়োজন। এটা আর তেমন কিছু নয়, বইয়ের স্বর্গ-লাইব্রেরী। বইয়ের রাজ্যে সবাই রাজা, কেউ প্রজা নয়। স্বর্গে যখন প্রবেশ করলাম, খুব সহজে ইহজগতে ফিরছি না। হুম. কিছুদিন বাইরে ছিলাম। আবারও দৃঢ় পদক্ষেপে ফিরলাম। Books, Music Box & Smart Phone is my positive life. এখানে আসলে নিজেকে খুজে পায় পূর্ণতায়। অন্যত্র গেলে শূন্যতা অনুভব করি। তবে কথা হচ্ছে, এ স্বর্গে আসতে হলে নিজেকে মুক্ত মানুষ বানাতে হবে আগে। তবেই পূর্ণমাত্রার স্বর্গীয়-সুখ অনুভব করতে পারবেন অসীম। সব কিছু থেকে নিজেকে মুক্ত ও প্রত্যাহার করে নিয়েছি এ জন্য। এটা আমার ভালোলাগা ও ভালোবাসার যায়গা। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন পাশের মানুষগুলোকে। জগতের সব মানুষকে মানুষ ভেবে ভালোবাসুন; এটা অন্য রকম ভালো লাগা। ইহজাগতিক মানুষের জন্য কিছু করতে পারার আনন্দটা অপার। Life is very very beautiful. If you think it.