হে আবালের দল,
না-গড়ে সুচিন্তার চাল,
ফেলছো কুচিন্তার বাল।
চাষ করছো তাল,
খসে মাথায় পড়লে,
প্রাণবায়ু ফূরাবে অকালে।
দক্ষতা না অর্জে,
দীক্ষায় মরছো গর্জে।
অশিক্ষা হেতু কুশিক্ষা,
না-গর্জে অর্জ সুশিক্ষা।
করে সুবুদ্ধির চর্চা,
রোধে-রক্ষ কুবুদ্ধির অর্চা।
{(কবিতাটির ভাবার্থঃ হে মূর্খের দল, সৎ চিন্তার আচার-আচরন না শিখে, কুচিন্তা করে অপরিপক্ব শিশুসূলভ চপলতা দেখাও। বিশৃংখলা সৃষ্টি করো, নিজেই বিশৃংখলার কবলে পড়লে, বুঝে ওঠার আগেই মরবে। অভিজ্ঞতা অর্জন না করে, অন্ধ অনুকরণে বিচারবুদ্ধি হারিয়ে ফেলছো। অশিক্ষার কারনে কুশিক্ষার সৃষ্টি হয়, বিশৃংখলা সৃষ্টি না করে সুশিক্ষা অর্জন করো। সুবুদ্ধির চর্চা করে, নিজেকে রক্ষা করো কুবুদ্ধির পূজা না করে। (সমস্যা মনে হলে বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান দেখতে অনুরোধ রইলো।)}