সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

জীবনবেদ


রং চটা, মরিচা ধরা গল্প-কথা! 

তার মাঝে লুকিয়ে আছে হাজারো ছোট-খাটো দুঃখ-ব্যাথা!

নদীর যেমন বিরতিহীন বেয়ে চলা কাজ!

মানবজীবনও তেমনি নানান কর্মধারার নিত্য নব সাজ!

গতিহীন জীবন বলে যেমন কিছু নেই!

কর্মের মাঝে যোগ চাই গতিশীলতার! হারালে হবে না খেই!

কর্ম মাঝে যে খুজে পায় জীবনের আনন্দ!

তার জীবনে গড়ে ওঠে জীবনগতির হরেক রকমের ছন্দ।

কখনো সখনো হতে পারে ছন্দের পতন!

তাতে করে লাভ নেই হা-হুতাশ! নাও জীবন-চেতনার প্রতি যতন!