৪৯১. একজন আমাকে বলেছিলো যে বাল্যবিয়ে ক্ষতিকারক বলো। কিন্তু, মানুষ তো মেয়েদের অল্প বয়সে বিয়ে দেয়। অর্থাৎ, বাল্যবিয়ে দেয়। আমি বলেছিলাম যে সিগারেট খাওয়া ক্ষতিকারক। এটা প্রত্যেকটা মানুষ জানে। উপরন্তু সিগারেটের গায়ে লেখা থাকে 'ধুমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর' বা 'ধুমপানে ক্যানসার হয়'। তবুও মানুষ খায়। দিনদিন সিগারেট খাওয়া মানুষের সংখ্যা বেড়ে চলেছে। প্রকাশ্যে না খেতে পারলে আড়ালে-আবডালে খায়। হিসাবটা খুবই সিম্পল। মিলিয়ে নিন।
৪৯২. ১০০ বিষয়ে জ্ঞাত হলে ১ টি প্রকাশ করুন। তাতে আপনার প্রজ্ঞার সৌন্দর্য অক্ষুন্ন থাকবে। না প্রকাশ করাই সর্বোচ্চোত্তম। যদি প্রকাশ করতেই হয় তবে খুব সীমিত শব্দে বোধগম্য বাক্যে তা করুন। তাতে আপনার পাণ্ডিত্য বজায় থাকবে। কথা কম বলুন, শুনুন বেশি। তাতে আপনি অন্যের উপর প্রভাব বিস্তার করতে পারবেন খুব সহজে। এবং আপনার আভিজাত্য ধরে রাখতে পারবেন জীবনভর।
৪৯৩. ছাত্রজীবনে আপনার একটা জিনিসেরই প্রয়োজন তা হচ্ছে পড়া। কর্মজীবনে এটাই আপনাকে মানুষের কাছে প্রয়োজনীয় করে তুলবে। সুতরাং সময়টাকে কখনো হেলা করবেন না।
৪৯৪. অজানা লাভে (ডাউট অব বেনিফিটে) চিন্তাকে বন্ধক রাখবেন না। ভাবুন! ভাবা প্রাকটিস করুন।
৪৯৫. যে স্নেহ করে না সে কিসের মুরুব্বি। কিসের সিনিয়র। যে স্নেহ করে না, সে সম্মান পাওয়ার অযোগ্য।
৪৯৬. ভুলগুলোই তো জীবনের আসল সঞ্চয়। কাজের ভুল মানুষকে নতুন কিছু এনে দেয়।
৪৯৭. বস্তাপচা রঙিন কথার ছড়াছড়ি চাই না! চাই বাস্তবায়নযোগ্য জনকল্যানমূলক মানবতাবাদী নীতি ও কাজের প্রতিশ্রুতি। যেখানে প্রতিটা মানুষ সম্মানের সহিত বাঁচতে পারবে। নির্দিধায় মত প্রকাশ করতে পারবে এমন ব্যবস্থা চাই। প্রত্যেক ব্যক্তি তার সক্ষমতা অর্জন করে সে অনুযায়ী জীবনযাত্রা লাভ করতে পারবে এমন ব্যবস্থা চাই। সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকবে এমন ব্যবস্থা চাই। মারামারি, কাঁটাকাঁটি, হানাহানি চাই না। সবাই বেঁচে থাকুক নিজস্বতার উপর ভর করে। মানবকল্যাণমূলক উন্নয়ন চাই। এমন ব্যবস্থা চাই যেখানে নিজের মত প্রকাশ করার কারনে কাউকে যেন মরতে না হয়। হত্যাকারী আর মত প্রকাশকারীর শাস্তি কখনো এক হয় না। এটা হাস্যকর ব্যবস্থা। এই বোধ জাগ্রত হোক। স্বাধীন মত প্রকাশে যেন কোন বাঁধা না সৃষ্টি করতে পারে কেউ এমন সামাজিক সুরক্ষা ব্যবস্থা চাই।
৪৯৮. ভাল-মন্দ অবধারনগুলো আপেক্ষিক। এক এক সমাজে এক এক রকমভাবে ভাল-মন্দের পারদ উঠানামা করে। বাঙালি সমাজে যেটা ট্যাবু সেটা ইংরেজদের জীবনে খোলামেলা। আবার একই জিনিস আরবীয়দের জীবনে আরো বেশি কঠোর হয়ে প্রতিয়মান হয়। এগুলো যেহেতু চর্চার বিষয় সেহেতু সর্বদা পরিবর্তনশীল। এককভাবে ভাবা যায় না এগুলো নিয়ে বা হঠাৎ সিদ্ধান্তেও পৌছানো যায় না।
৪৯৯. অবিশ্বাসীকে বিশ্বাস করতে বলো না। আর বিশ্বাসীকে অবিশ্বাসী হতে বলো না। অযথা! কারন, মাথায় ভাইরাসে আক্রমন করলে বোধশক্তি লোপ পায়।