সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

খ্যাতিসম্পন্ন লোক দু'ধরনের!


খ্যাতিসম্পন্ন লোক দু'ধরনের! এক. বিখ্যাত! দুই. কূখ্যাত! মৌখিকভাবে দু'ধরনের লোককেই আমরা বলি নামকরা লোক! প্রথম শ্রেণীর লোকের ব্যাপারে কারো কোন অভিযোগ থাকে না। তবে, দ্বিতীয় শ্রেণীর লোকের ব্যাপারে মানুষ এতটাই ঘৃণীত মনোভাব নিয়ে চলে যে সন্তানাদি বিয়ে দেয়ার সময় বোঝা যায়। যারা সমাজের সভ্য বলে পরিচিত তারা এবং তাদের সভ্য সন্তানেরা কখনো এ ধরনের লোক সংশ্লিষ্ট পরিবারের সাথে সম্বন্ধ করতে চাওয়া দূরে থাক, ভাবেই না। আর ব্যক্তির অন্তরালে ব্যক্তি সম্পর্কে ছড়িয়ে ছিটিয়ে থাকে অজস্র নেতিবাচক কথার ছড়াছড়ি। তাদের যে বিয়ে হয় না তেমনটা না। হয়। তবে এক্ষেত্রে আল্লামা শেখ সাদীর কথাটা প্রণিধানযোগ্য, 'কবুতারের বিয়ে হয় কবুতারের সঙ্গে। আর কুকুরের বিয়ে কুত্তার সঙ্গেই হয়'! কেউ কষ্ট পাবেন না এ কথায়। যারা কষ্ট পাবে, তারা দ্বিতীয় শ্রেণীর পর্যায়ভুক্ত। তাদের বলি কি, মাথায় টাকপোকা লাগলে শুধু চুল খোয়া যায় না। অনেকের ক্ষেত্রে টাকপোকায় চিন্তা করার শক্তিও খেয়ে ফেলে। টাকপোকা লাগার আগেই ভাবুন। ভাবা প্র্যাকটিস করুন। সময় থাকতে সুস্থ্য ও স্বাভাবিক জীবনযাত্রা কামনা করুন। চুল পাকলেই যে বুদ্ধি বাড়ে তেমনটা নয়। বুদ্ধি চর্চার বিষয়। তবে, কুবুদ্ধিরও চর্চা করা যায়। করতে হবে সুবুদ্ধির চর্চা। সময় গেলে সাধন হবে না। দিন থাকতে দিনের সাধন না করলে দিনশেষে হায়হায় করে অবশিষ্ট সময়ও খোয়া যাবে।