সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

নতুন বছর


নতুন বছর,

নতুন রুটিন।

পরিশ্রমে সুদিন।

কর্মহীনে দুর্দিন।

ভয় কি বনে!

ভয় হলো মনে!

মনের ভূত করো দূর!

ওসব ফালতু, ধূর!

সৎ ও সুচিন্তা বিনে,

ভূতচিন্তা আসে মনে!

ইহা একটি মূর্খতা,

গড়ে পরিশ্রমহীনতা।

যে মানুষ স্বপ্নে বাঁচে,

কর্মহীনতা তার কি সাজে!

নতুন বছরে,

নেমে পড়ো কাজে,

কাজ না করা বাজে।

কাজ নেই পড়ো বই,

মূখে ফুটবে সুকথার খই।

মানুষ বাসবে ভালো,

জ্ঞানের মশাল জ্বালো,

জগতে ছড়াবে আলো,

ঘুচবে সব অন্ধ-কালো।