এখনো কি মনে করো আমায়?
স্বরণে এলোমেলো কথার রসিকতা!
হাসো কি? প্রাণখুলে! আগের মতই!
সেই হাত ধরে হাঁটা! তপ্ত রোদ্দুরে!
মনে পড়ে কি? সিক্ত শীতলতার কথা!
পাশাপাশি বসে চখাচখির দিনগুলি!
লোকচক্ষুর ভয়ে সচকিত হওয়া!
লুকিয়ে প্রণয় বাঁধার দিনগুলি!
পার্কে বসে গাওয়া খুনসুটির গান!
নিকোটিন বধের সে মন্ত্রগুলি!
আলতো ঠোটের পরশে
তব জেগে উঠার কাল!
ভয়াতুর ভালে প্রণয় বাঁধার ছলে
একে দিতাম এক সিন্ধু চুম্বন।
বিন্দুর টানে সিন্ধু গড়ার আহ্বানে
ত্রোংশে জেগেছিলাম মোরা!
কালে সিন্ধু তো জল মরা;
আজ তা মরুময় খরা।
সবাই তো ভালোবাসা চাই!
ভালোবাসতে পারে ক'জন!
আর ভালোবাসেই বা ক'জন!
বিমূর্ত জগৎ তো অধরা!
অল্পতেই ভেঙে যায় বালির বাঁধ!