সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

ভাবনার ভূবনে কারফিউ


আমি একটা চুপচাপ যন্ত্র।

আমার নেই কোন গনতন্ত্র।

সর্বত্র মূর্খের জয়জয়কার।

গুণীরা তাই শতভাগ বেকার।

সেই তো আসল বেকার,

যার নেই আ-কার ও-কার।

চারিদিকে মূখ বন্ধ করার,

নব নব আইনের আকার।

বাকহীন মানুষ নির্বিকার।

ঘটেছে কতিপয়ের বিকার।

কমে কথকের কথার আকার।

যেখানে যুক্তির বিদায়-ভীরু।

সেখানেই কোপাকুপি শুরু।

ভয়ে গুণীরা নেয় অবগুণ্ঠন।

সুযোগে ভণ্ডরা চালাই লুণ্ঠন।

ও ভাই, সত্য বল, সুপথে চল।

স্বর্গই হবে তোর আবাসস্থল।

মিথ্যায় ভরে যাবে পাপের তল।

নরক বাসে পুড়বে তোর কপাল।

এ তো শিক্ষা জীবনের গুরু বাণী।

অধুনা মানলে ঘটে জীবন-হানি।

সব দেখে থাকতে হচ্ছে নির্বাক।

সত্যের পথে বহু মোড় আর বাক।

সত্য বলাই মুশকিল, ওসব থাক।

সত্যালাপ বন্ধে নিত্য নব-বিধান।

অমান্যে জুলুম-তাপে জীবনাবসান।

আহ্, সত্য কথায় মামু হয় বেজার।

পাশের মানুষও হয়ে উঠে আজার।

মূর্খদের হিংস্রতায় জ্ঞান লোপাট।

জ্ঞানীর মস্তিষ্কে পড়ে যায় কপাট।

মস্তিষ্কে প্রবর্তে কারফিউ সপাৎ।

সইতে না পেরে এই সব আঘাত।

নিজেকে বাঁচাতে ভাবনার-ভূবনে।

নির্বিচারে বাধ্য দৈহিক-নির্বাসনে।

অনেকেই লেখাটা দেয় বন্ধ করে।

পূর্ববর্তীর জন্য কেউ পেরেশানে।