প্রেমে গড়েছিলাম তোমার সাথে মিতালি,
কিন্তু তুমি তো আজ হয়ে গেলে গতকালই।
প্রেমে সমাজ দেখায় এখনো চোখ রাঙানি,
শত চেষ্টা করেও তব মন ভাঙাতে পারেনি।
চলছিল আমার জীবনে এক মহা আকাল,
হঠাৎ তুমি হলে মম জীবনের প্রেম-বিকল।
জীবন নেমে গেলো আরো এক ধাপ নিচে,
একে একে সব কিছু যেন যাচ্ছিলো মুছে।
দেহ-মনের বিশ্বাস ভেঙে হলো খান খান,
দায়ী তুমি; আর জাগে না দিলেও শান।
আমি এখন ভিড়েছি অবিশ্বাসীদের দলে,
জীবন যদিও ভরেছে নিত্য-নব আকালে।
তবুও ওগুলো গা সওয়া হয়ে গেছে সবই,
নাহ্, আর হবে না ফিরে যতই করো দাবী।
এখন বুঝে ফেলেছি তোমার সব ভণ্ডামী,
বিদায় নিছি তোর থেকে; লও শত সেলামি,
এখন ব্যস্ত আছি, গড়তে সুন্দর আগামী।