কখনো কি জীবনকে নিয়ে ভেবেছেন,
মরণ নিয়ে অনেকবার ভয় পেয়েছেন।
কিন্তু, জীবন নিয়ে কখনো ভাবেননি,
জীবনের সৌন্দর্যের কথা মানেননি,
আরে ভাই, মৃত্যু চিরন্তন সত্য,
তাকে নিয়ে ভয় কেন অগত্য।
জীবন অনেক সুন্দর, যদি গড়তে পারো,
জীবন গড়তে চাই জ্ঞানের আলো।
শুধু শুধু জ্ঞানের গুণগানে নাই,
জীবনের সৌন্দর্য উপভোগে চাই,
বুদ্ধি নয়, সুবুদ্ধি; চিন্তা নয়, সুচিন্তা;
শিক্ষা নয়, সুশিক্ষা; দীক্ষা নয় দক্ষতা।
এগুলো মৃত্যুকে করে তোলে জীবন্ত আর্ট,
আপনার মৃত্যুতে গাইবে সবাই তব ভাট।