কে যেন বলেছিল, ও মন্দের ভালো;
ওহে, আমার প্রিয় ভাই জানো তো;
তারও চারিপাশটা যে অন্ধ-কালো;
ওরা বুঝি দুটোই যে একই গরুর শিং;
উভয়েই মারে গুতা, সব ক'টাই হীন;
ওদের সব কথায় বিশ্বাসে ফুরাবে দিন;
মানুষের মুক্তির কথা কেন যে বলো;
সেটা বলে জীবন কেন করো কালো;
যাদের কথা তুমি লেখায় তুলে আনো;
তারাই তোমায় করবে গালমন্দ, মানো;
আলোকিত বলে অন্যকেও এক ভাবো;
ভুল ভুল এ ঘরে হবে না, স্ব-ঘরে চলো;
এ ঘর পোড়া ইটের, পানিতে কাদা হবে না;
সুতরাং, শুকনো মাথায় কিছু ঢুকবে না;
চল্ রে ভাই, বাড়ি গিয়ে ঝাল মুড়ি খায়;
এদের শুকনো মাথায় বাড়ি দেয়া দায়;
তরল পানি ঢালার কোনো দরকার নাই;
তরল পানিতে ওরা শান্ত হয় নারে ভাই;
এতে তারা আগুনে দাহ্য পেট্রোল পায়;
অযথা আগুন জ্বালিয়ে অশান্ত না করি;
শান্তির পরশে আমরা সবাই এক হয়ে মরি;
দেশকে একসুত্রে ভালোবেসে আপন করি;
ওরা যে শান্তির নামে অশান্তির অ-আচারী;
তাতে কেন আবার ঢালবো পেট্রোল-বারি;
বোকামি না করি, ওরা নয় কিছু আহামরি!