সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

দ্বিমত-সহমত


কথা বা কাজ পক্ষে গেলে বলে বাহ্ বাহ্।

বিপক্ষে গেলে নাক-সিটকে বলে নাহ্ নাহ্।

শুনেন ভাই, ঐ ব্যাটাদের ঠুলি হলো খালি।

তারা মুখে আওড়ায় বড় বড় ফাঁকা বুলি।

এখন সত্য ও ন্যায্য কথা বলা মুশকিল।

বিপক্ষের কাছে যা তাল হয়ে যায় তিল।

পক্ষগণের কাছে তা তিল হয়ে যায় তাল।

মাধ্যে সত্যবাদীর সত্য হয়ে দাড়ায় কাল।

এটা স্বাভাবিক যে থাকতেই পারে দ্বিমত।

নই আমি চাটুকার যে বলব ভাই সহমত।

নিজের ন্যায় অন্যায়বোধ ফেলে; অনর্থে।

অন্যায়কে কেন প্রশ্রয় দেবো ক্ষুদ্র স্বার্থে।

আমি তো হতে চাই পুরাদস্তুর সাচ্চা মানুষ।

সত্যের কাছে সব অমানুষ হয়ে যাবে তুষ।

মানুষ হতে চর্চা করো মানবিক গুনাবলি।

বাদ দাও সকল নেতিবাচক বিষয়াবলি।