সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

আহ্বান

বদলে যাও,

বদলে ফেলো,

বদলে দাও!

জীবনকে করো,

তব সুখময়,

দিনান্তে হবে না,

করতে হায় হায়!

এখনই তো,

পরিবর্তনের সময়!

তাই জীবনকে,

নতুন আলো দাও!

আসছে নতুন ভোর,

কাঁটবে সকল ঘোর!

সময় থাকতে শুধরাও!

হয়ো না ছন্নছাড়া,

যদি হও বাঁধনহারা,

পড়বে তব জীবনে,

শিকল কারা!

করতে হবে তখন,

শুধুই হাহুতাশ,

নাক-মূখে বের হবে,

টানা দীর্ঘশ্বাস!

মূল্যহীন জীবনে,

পুড়বে মন অনন্ত দহনে,

স্বগতোক্তি বিহনে,

জীবন অচল কথনে!

জীবন গড়ো,

ভেবে স্ব-যতনে!

 আজকের ছোট ভুল,

সুযোগ পেলেই নেবে,

 চরম মাশুল!

সচেতন-সতর্ক দৃষ্টি,

গড়বে সুন্দর কৃষ্টি!

আসুন না হই,

অযথা সচকিত,

জীবনকে করি,

নতুন আলোয়,

আলোকিত!