সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

মৃত্যুর মিছিল

সড়কে চলছে মৃত্যুর মহা-মিছিল,

পর্যন্ত পৌছে না হতে দেহ-ফসিল,

তার আগেই রক্ত-মাংস হয় পিষ্ট,

তার তরে থাকে না কিছু অবশিষ্ট,

আহ্ গাড়ির তলে পিষ্ট তুমি আমি,

মুক্তি মিলবে কিনা জানে অন্তর্যামী,

প্রতিবাদ করি না সিন্ডিকেটের ভয়ে,

তাই মোরা মৃত্যুকে যাচ্ছি রয়ে-সয়ে,

আকাশ ও বাতাস কাঁদে নিঃশব্দে,

হননকারীর আত্মা হাসে উচ্চঃশব্দে,

প্রতিবাদ করলে শৃংখল বার্তা ভাসে,

কতশত সুখ-বাণী কানে যে আসে,

তবু দিনশেষে মৃত্যু-মিছিল থামে না,

নৈরাশ্যে বাস্তবায়ন চাকা ঘোরে না,

আশার বাণীতে মৃত্যুর চাকা সচল,

হঠাৎ শকটের তলে জীবন বিকল।