প্রথা আর নিয়মের বাইরে আছে নতুনত্ব,
সিস্টেম বদলে ফেলার নাম আভিজাত্য,
বদলে ফেলার অন্য এক নাম পরিবর্তন,
পরিবর্তনের কথায় প্রবীণে করে পীড়ন,
পরিবর্তনের আহ্বান করেছিলেন নজরুল,
আপন হাতের মুঠোয় ভরে জগত দেখতে,
১০০ বছর আগে হয়েছিলেন তিনি ব্যাকুল,
তার সে চিন্তা-চেতনা এখন সবই অনুকূল,
বিজ্ঞান প্রমান করে দিল সেটা ছিল না ভুল,
গুরু সক্রেটিসকে সবাই বলে জ্ঞানের পিতা,
মানুষকে প্রশ্ন করতে শেখায় বলে সে সময়,
মূর্খের দল হেমলকের বিষে তাকে করে হত্যা,
কোপার্নিকাসের কথাতো এখন সবারই জানা,
তার নতুন বার্তা তার সময়ে বলা ছিল মানা,
তাই তো ধর্মান্ধ গোষ্ঠী করে দেয় অন্ধ-কানা,
যদিও সেটা বাস্তব সত্য; এখন সবারই জানা,
বহু বছর পর বিজ্ঞান তার কথার দিল প্রমাণ,
তার বিজ্ঞান-চেতনা এখন নয় কারো অজানা,
জগতে যত জ্ঞানী-গুণী মানুষ ছিল বা আছে,
গণ দ্বারা সে লাঞ্চনা-গঞ্জনার শিকার হয়েছে,
প্রথমে জ্ঞানীদের সবাই বলে পাগল-ছাগল,
পরে সবাই চেষ্টা করে জ্ঞানকে করতে দখল,
পাগল বলে সম্বোধিত হতে হয়নি এমন গুণী,
পাওয়া জগতে মুশকিল, পড়ুয়া মাত্র জানি,
দিনান্তে বৃথা আস্ফালনে পরের রচিত জ্ঞানে,
চলে সে মর্যাদাহীন পদচিহ্নহীন মৃত্যুর ভূবনে,
গণ বলতে তো বুঝি যারা চর্চা করে না চিন্তার,
তলিয়ে ভাবে না, ভাবাও সে প্রাকটিস করে না,
অভাবে স্বভাবে জ্বালা-যন্ত্রণায় কাটে দিন তার,
জ্ঞানকে যারা নানা ছলে করে দেয় সীমাবদ্ধ,
সে তো বোঝে না জীবনকে করছে সে আবদ্ধ,
বলি তখন মানুষ বোঝে না, যখন সে ভুল করে,
পূর্বে তো সে যেতে পারে না যবে বুঝতে পারে,
টিকে থাকার বৃথা চেষ্টা করো না মিথ্যাচারে,
বেঁচে থাকার চেষ্টা করো সবাই নতুনত্বের তরে,
ভাই নতুনকে সবাই গ্রহণ করো সাদরে,
পড়বে যুপকাষ্ঠে তাকে নিলে অনাদরে।।