সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পরিবর্তন ও মৃত্যু


পরিবর্তন এক মহাসত্য,

জীবন চলে তার দিকে অগত্য,

পরিবর্তন সৃষ্টি করে অন্য মহাসত্য,

সে এক জটিল তথ্য,

তার নাম ধ্বংস-মহাপ্রয়াণ,

মৃত্যু জীবনের অন্তিম-ধ্যান,

তার লাগি জগতে সবার আসা,

কেউ হাসে, কারো ভাসা,

মৃত্যু জীবনের শেষ মহাধ্বংস,

এটা জীবনের অবধারিত অংশ,

লাভ নাই করে মৃত্যুকে নিয়ে আক্ষেপ,

সময় তব মৃত্যুর কাছে করবে নিক্ষেপ,

দুটি মহাসত্য আছে পৃথিবীতে,

তা' পরিবর্তন ও মৃত্যু, কথাটা দেখো যেঁচে,

এ দুটোকে নেই অস্বীকার করার জো,

হবেই; মাফ নাই, হয়ে লাভ নাই ভোঁ,

মানুষ হতে চাই মানবিক গুনাবলি,

তাছাড়া নাই কোন উপায়াবলি,

সময় থাকতে মানুষ হও,

মানবিক গুনাবলি অর্জন করে নাও,

অবৈজ্ঞানিক কর্মকাণ্ড করো বর্জন,

যতই করো তর্জন-গর্জন,

বৃথা হবে সকল আস্ফালন,

কর্ম যদি না হয় ভালো,

দুনিয়া হবে অন্ধ-কালো,

মানুষ করে কর্ম-বিচার,

সবার সাথে করো সদাচার,

করো না দূনীতি-কদাচার,

পেতে ভবজীবের ন্যায়-বিচার,

সঠিক মূল্যায়ন,

অশিষ্টের দমন,

সদা সৎ, সত্য, সুন্দর ও

মানুষের পথে করো গমন,

মরে নাকি মানুষ হয় ভূত,

সবই কুসংস্কার, আজব ও অদ্ভূত,

কাল্পনিক চিন্তা-চেতনায়,

মানুষ মৃত্যুকে পায় অযথা ভয়,

যেটা ঘটবে; হবে,

তা কি আটকানো যাবে,

তা নিয়ে বৃথা ভয় পাও কেন তবে,

এসো মৃত্যুকে করে জয়,

হই সবাই মৃত্যুঞ্জয়,

পাবো না অযথা ফালতু ভয়,

হতে মৃত্যুঞ্জয়,

ভবে চাই সৎকর্ম,

ত্যাগিতে হবে কুধর্ম,

করতে হবে ইতিবাচক চিন্তা,

হওয়া যাবে না সৎকর্মের হন্তা,

এসো হই মানুষ,

গড়ি দ্বীপ্তি, আপন জৌলুস।