সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

কূপমণ্ডুক


কূপমণ্ডূকের সাধারন অর্থ কুয়োর ব্যাঙ,

মানুষের মাঝেই আছে কিছু হাস্যকর সং,

যারা দেখতে একদম পুরাদস্তুর কূপমণ্ডূক,

চেহারা-সুরত দেখতে বন-বাদাড়ের উল্লুক,

সকল কথা এবং কাজ সংকীর্নতায় ভরা,

কখনো কাটে না তার জীবনের জীর্ণ-জরা,

কথায় থাকে না তথ্য ও যুক্তির কোন ছাপ,

যবে বিপাকে পড়ে করে শুধুই শোক-তাপ,

না পারলে ঠেলে-ঠুলে জিততে দেয় ধাক্কা,

বুঝি তার আচরণ-মেজাজ বড়ই বেখাপ্পা,

উহারা জ্ঞানকে করে সর্বদা হেয় প্রতিপন্ন,

কিছুই চায় না দিনান্তে হলে দু'মুঠো অন্ন,

সব বিষয়ে তারা ত্যাঁনা-প্যাঁচানো জনতা,

সর্ব কর্মে প্রকাশ পায় তাদের অনুদারতা,

আলো অভ্যন্তরে থেকেও তারা মহা-অন্ধ,

তার কথা-কর্মে ছড়ায় সর্বদা বিশ্রী দূর্গন্ধ,

এরা ইতর বিশেষ মানুষরূপী হিংস্র-প্রাণী,

মানুষ হয়েও মানুষ হতে পারল না জানি,

ভেবে দেখুন মোর কথাগুলো একটুখানি,

বুঝতে কোন সমস্যা হবে না এটা মানি।