সে যে কৃত্রিম আলোকসুন্দরী
তার কাছে ভীড়ে এ সমাজের
সব উচ্চতর অভুক্ত দেহভোগী
সমাজ গন্য করে তাদের নিচের।
সবাই যে এটাকে মনে করে ঘৃণ্য
সবাই বলে তার সম্মান কিসের
কিভাবে সে যোগাবে তার অন্ন
বলে না সে কথা, সবাই নিজের।
নিজ কাজে একান্ত সবাই ব্যস্ত
অন্নাভাবে গণিকার জীবন খাদে
পড়ে দিনান্তে লাঞ্চনায় যায় অস্ত
তোমরা তো জীবন ভাসাও মদে
অথচ যে পারে সে হয় খড়গ-হস্ত।
পূরণ কর গণিকার মৌলাধিকার
তারপর ছোটাও কথার ঐ বাহার।