০১. একাডেমিক দৃষ্টিভঙ্গি দিয়ে মানুষের জ্ঞান পরিমাপ করা যায় না। যে পড়ে, সে জানতে পারে। আর যার বোধ শক্তি রয়েছে, সে বুঝতে পারে। এখন না পড়ে, বোধ শক্তি বন্ধক রেখে দিলে তো মুশকিল। যন্ত্র ও প্রযুক্তির উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটলেও মানুষের চিন্তা-চেতনা ও মানসিকতার নিম্নগামিতাই পরিলক্ষিত হচ্ছে। মানব জাতির জন্য এটা অশনি-সংকেত।
০২. প্রচলিত অর্থে আমরা যাদেরকে ভালো মানুষ মনে করি, প্রকৃত অর্থে তারা বোকা নতুবা মুখোশধারী ভন্ড। ভালো মানুষ হওয়ার জন্য দরকার সৎ-বুদ্ধি। যেটা প্রচলিত অর্থের ভালো মানুষদের মধ্যে নেই।
০৩. সব সহ্য করতে পারি কিন্তু ভন্ডামী আর তেলবাজি সহ্য করতে পারি না। ভন্ডামী হচ্ছে, আপনি মানুষকে এক বলে করেন আর এক। অর্থাৎ, নিজে খারাপ হয়েও, কুকর্ম করেও ভালো সাজার বাহানা। তেলবাজি হচ্ছে, ব্যক্তিস্বার্থ উদ্ধারের জন্য অন্যকে ঠকানোর নিমিত্তে কথা এবং কাজ দ্বারা কাউকে সন্তুষ্ট করার ভান করে শুভঙ্করের ফাঁকি মারা।
০৪. ভাবতেছি, এখন থেকে ইতিহাস, দর্শন, মনোবিজ্ঞান পড়া বাদ দিয়ে সাহিত্য, সিনেমা পড়া শুরু করব। কারন, 'ভালোবাসি' এ কথাটি যতটা ঐতিহাসিক, দার্শনিক এবং মনোজাগতিক তারচেয়ে বেশি সাহিত্যিক, সিনেমাটিক ও নাটকীয় না হলে বিপরীতে গ্রহনযোগ্যতা পায় না।
০৫. স্বার্থের দ্বন্দ্বে আমরা পরস্পর পরস্পরের আত্মীয়-অনাত্মীয়। স্বার্থের কোলে আমরা সামাজিক। স্বার্থের হানিতে আমরা কখনো হয়ে যায় অসামাজিক। সামাজিক-অসামাজিকতার দ্বন্দ্বে হয়ে উঠি মানুষ-অমানুষ। বিচ্ছেদের সুর মানুষকে নিয়ে যায় নতুন দ্বন্দ্বের অভিমূখে।
০৬. দৃষ্টিকোন ও মতের অমিলটা স্বাভাবিক। মিলটা কাঁকতালীয়।
০৭. জ্ঞানী ব্যক্তি জ্ঞানীর সম্মান করে। আর ধার্মিক করে ধার্মিকের।
০৮. সনদপত্র দিয়ে জ্ঞান পরিমাপ করাটাও মূর্খতা। আপনার অনেক বড় মাপের ডিগ্রি থাকতে পারে। কিন্তু, আপনার জ্ঞানের পরিমাপ হবে আপনার কথা-বার্তা আর আচার-ব্যবহারে।
০৯. চৈতন্যগত বৈপরীত্য যদি হঠাৎ করে সম্পর্কে ফাটল সৃষ্টি করে তাহলে সেখানে ভালোবাসা ছিলো না। এটাকে বলা যায়, মেনে নেয়ার প্রবনতা। এই অবদমিত মন একদিন জোরে বিস্ফারিত হয়ে অনাকাঙ্খিত বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করে। কাজেই, ভেবে-চিন্তে সম্পর্কের দিকে আগানো উচিৎ। সবাইকে বন্ধুত্বের তালিকায় রাখা ঠিক হবে না। স্বাভাবিক সম্পর্ক রাখাই বাঞ্ছণীয় হবে।
১০. ফুলের সৌন্দর্য আছে বলে ফুলকে ঢেকে রাখা বোকামী ছাড়া কিছু নয়। যারা ফুল দেখলেই ছিড়ে নষ্ট করতে চাই তাদের কালো হাতকে ভেঙ্গে গুড়িয়ে দিন। ফুল মাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর। ফুলকে বস্তাবন্দি করলে তার সৌন্দর্য ঝলসে যায়। ফুলের সৌন্দর্য্য প্রকৃতির খোলা ময়দানেই পরিলক্ষিত হয়।
১২. যারা হুদাই ল্যাঁদাই তাদের এড়িয়ে চলাই শ্রেয়! কারন, অযথা সময় নষ্ট ছাড়া কিছুই হয় না। মানুষের জীবনে সবচেয়ে মূল্যবান দুটি সম্পদ হচ্ছে প্রাণবায়ু আর সময়। কাজেই, সময় নষ্ট করা মানে জীবন থেকে মূল্যবান জিনিস হারানো। হাজার-তঁপস্যা করলেও যা কখনো ফিরে পাওয়া যায় না।
১৩. এটা গবেষনা নয়, শুধু পর্যবেক্ষন। গবেষনার জন্য আনুষঙ্গিক অনেক বিষয় থাকে। শুধু পর্যবেক্ষন দিয়ে হয় না।
১৪. সব কথা সব সময় পরিপূর্ণতা দিয়ে বলতে নেই। কারন, নিজের জ্ঞানকে সীমাবদ্ধ করে ফেলা হয় সেটার দ্বারা।
১৫. ওরা কেনো ছবি তুলতে চাই বুঝি না! বানরের পাছার ছবিও তোলা যায়। কিন্তু, সেটা অর্থহীন!