সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

মৌলবাদ ও বাদী


মৌলবাদ অসুস্থ্য মস্তিষ্কের জড়-বুদ্ধি ও জড়-চিন্তা-চেতনা। যে কেউ যে কোন নির্দিষ্ট বিষয়ে মৌলবাদী হতে পারে। মৌলবাদীরা একরোখা, একমূখী চিন্তার অধিকরী। পরিবর্তন নামক মহা-সত্যকে তারা গ্রহন করতে পারে না। মেনে নিতে পারে না। পরিবর্তনের কথা বললে তেঁড়ে মারতে আসে। নির্দিষ্ট বিষয় আকড়ে পড়ে থাকায় তাদের কর্ম। যদি তাতে মৃত্যুও হয় তাতেও তারা পরোয়া করে না।
বিজ্ঞানকে তারা একটি ভূখা জিনিস মনে করে। যদিও তারা এটার সামষ্টিক উপকার লাভ করে।  অনেক সময় দেখা যায়, তারা যুক্তি-বুদ্ধিতে এঁটে উঠতে না পেরে বিজ্ঞান তাদেরই সৃষ্টি বলে অপ-প্রচার চালায়। প্রমান হিসেবে তারা দেখায়, বিজ্ঞানের সাথে কাঁকতালীয়ভাবে কতিপয় মুষ্টিমেয় কয়েকটি বিষয়ে তাদের গোষ্ঠী চেতনার সাথে মিলে যায় এমন কিছু বিষয়।
আসলে, তাদের জড়-বুদ্ধি এমন লেভেলে নেমে গেছে যে হতবুদ্ধির ষোলকলা পূর্ণ হতে আর বাকি থাকলো না কিছুই! মানুষ বোকামী করে, তাই বলে এতোটা!
তারা যেমন, পৃথিবীর সকল মানুষকে তেমন দেখতে চায়। আসলে, এটা যে অসম্ভব; তারা এটা ভেবেও দেখে না। এক্ষেত্রে তারা নিজেদের আশাবাদী বলে পরিচয় দেয়। তারা মনে করে একদিন হলেও এটা সম্ভব। এমনিতে প্রত্যেকটা মানুষের নিজস্ব আলাদা দৃষ্টিভঙ্গি বিদ্যমান। তারপর, "কেউ কারো মত নয়, সবাই যার যার মত।"
মৌলবাদীরা নিজেদের গোষ্ঠি চিন্তা-চেতনা অন্যের উপর জোর করে চাপিয়ে দেওয়াকে বৈধ মনে করে। সেটা যে কোন উপায়ে হতে পারে। হত্যার মত জঘন্য কর্মের মাধ্যমে হলেও। ভিন্ন মত বা পথ তারা একেবারে সহ্য করতে পারে না বা মেনে নিতে পারে না। তাই তারা ভিন্ন মত বা পথের মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দিতে চায়। এটা তো মোটেও সম্ভব নয়। কিন্তু, তারা তো নালায়েক আদমী!
মৌলবাদ সংক্রামক ব্যাধির মত। কারন, এটি মানুষের চিন্তা করার শক্তি খেয়ে ফেলে। একবার যে এর কবলে পড়ে যায় তার আর নিস্তার নেই। মৌলবাদী যারা মৌলবাদের অন্ধকার কুটিরে বাস করে; তারা মানুষকে খুব সহজে আকৃষ্ট করতে পারে। বিশেষ করে মূর্খ, গেয়ো লোকদের। মৌলবাদীরা মানুষকে আনুগত্যশীল গৃহপালিতের মত করে রাখতে চেষ্টা করে। একমূখীতা তাদের বৈশিষ্ট্য। তাই তারা মানুষের বহুমূখী সহজাত প্রবৃত্তিকে ভয় এবং লোভ দেখিয়ে নিবৃত্ত করতে চেষ্টা করে।
মৌলবাদীরা মানুষকে একমূখী জ্ঞানচর্চায় প্রেরণা যোগায়। কারন, তারা জানে মানুষ যদি বহুমূখী বিজ্ঞানভিত্তিক জ্ঞানচর্চায়  উদ্বুদ্ধ হয় তাহলে ব্যবসা শেষ। সবাই তার ব্যবসা টিকিয়ে রাখার শেষ চেষ্টা তো করে!