সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

স্বপ্নের পথে

একটি ঘটনা বা দূর্ঘটনা জীবনের মোড় পরিবর্তনকারী। আজকের দিন পর্যন্ত যত বড় বড় মানব তারকার সফল হওয়ার গল্প শুনেছি, তাদের প্রত্যেকের জীবনে এমন কোন না কোন ঘটনা থাকে যা তাদের জীবনের মোড় পরিবর্তন করে দিয়েছে। তাই আজকে তারা উক্ত ক্ষেত্রে তারকা হতে পেরেছে।

এজন্য কোন ঘটনা বা দূর্ঘটনা ঘটলে আপনি যদি ঘটনার মোটিফটা ধরতে পারেন তাহলে হয়তোবা আপনিও সফলতার দ্বারপ্রান্তে পৌছে যেতে পারেন।

শেখ সাদী বলেছেন, "যার যত ভূল, তার তত মঙ্গল।" কারন, অন্ধকারের অলিগলি পেরিয়েই আলোর দিশা পায় মানুষ।

আপনি যদি কোন ভুল করে ফেলেন বা করে থাকেন। তাহলে ভয় না পেয়ে ভয়কে জয় করার চেষ্টা করুন। ভুল না করলে শেখার পথ তৈরি হয় না। ভুল জীবনের অবিচ্ছেদ্য অংশ।

একজন ছাত্র সে ভুল করে। আর তার শিক্ষক তাকে ভুল শুধরানোর কৌশল শিখিয়ে দেয়। এটা একজন শিক্ষকের আসল এবং বড় ধরনের কোয়ালিফিকেশন।

সন্দেহ, অবিশ্বাস, ভুল, ব্যর্থতা এগুলো জ্ঞান সৃষ্টি করে। জ্ঞান সৃষ্টির পথ বাতলে দেয়। কাজেই, এগুলোকে ভয় পাওয়ার কিছু নেই।

টমাস আলভা এডিসন হাজার বার ব্যর্থ হওয়ার পর সফলতার মুখোমুখি হয়েছিলেন। এরকম শতশত উদাহরন দেওয়া যাবে যে, ব্যর্থ মানুষেরা কিভাবে তাদের ব্যর্থতাকে বরণ করে নিয়ে সফল হয়েছিলেন।

স্বপ্নের পথে ছুটে চলেছি নিরন্তর।