০১. গাঁধার পিঠে বই তুলে দিলে অনায়াসে সে এগুলো বয়ে বেড়াতে পারবে। কিন্তু, বোঝা তো দূরে থাক; পড়ারই শক্তি তার নেই। মানব সমাজে এরকম কিছু মানুষ রয়েছে।
০২. যে জাতি সৃজনশীল মেধা-মননকে সম্মান ও স্বীকৃতি দিতে জানে না, তাদের পতন ও ধ্বংস অনিবার্য।
০৩. ভার্চুয়াল পোস্ট এবং মন্তব্য ব্যক্তির ব্যক্তিত্ব মাপার মোক্ষম মাপকাঠি।
০৪. পরীক্ষা মেধা যাচাইয়ের কোন মাধ্যেম নয়। সার্টিফিকেট দেয়ার উপায় মাত্র!
০৫. স্বার্থের লড়াইয়ের চেয়ে আদর্শিক লড়াইটা অনেক বেশি ঝুকিপূর্ণ।
০৬. যুদ্ধ ততক্ষন সম্ভব, যতক্ষন উভয় পক্ষের রসদ থাকে।
০৭. অনুকরন, অনুসরন নয়; নিজস্বতা গড়ে তুলুন। সেটাই হবে আপনার কৃতিত্ব।
০৮. অজ্ঞদের সাথে তর্কে নামা আর নিজের বোকামী প্রকাশ করা একই কথা।
০৯. অন্যের উপর নিজের মত-পথ চাপিয়ে দেয়া, অন্যায় বোধের সামিল।
১০. অনুভূতির দোহায় দিয়ে অন্যের যৌক্তক মত প্রকাশ করতে না দেয়া; মানবাধিকারের চরম লঙ্ঘন।
১১. বিচ্ছিন্নতার নীতি কখনো কারো জন্য ভালো ফল বয়ে আনে না। মিলেমিশে শান্তিপূর্ণ সহাবস্থানের মধ্যে রয়েছে সবার উন্নতি।
১২. একমূখী জ্ঞানের অধিকারীদের সাথে তর্কযুদ্ধে নামলে; শেষে গালি শুনতে হয় নতুবা শারীরিক, মানসিক হেনস্থা ও আক্রোশের শিকার হতে হয়।
১৩. কোন কাজ করার আগে নিজের অপরিসীম চিন্তা শক্তিকে কাজে লাগান। দেখবেন ফলটা ভালো হবে আশাতীত।
১৪. একজন মানুষের দুটো কাজ বেশি করে করা প্রয়োজন। এক. পড়া, দুই. চিন্তা করা।
১৫. একজন মানুষের যদি সুযোগ থাকে, উন্নত, সভ্য পরিবেশ দেয়া হয় তাহলে সেও ভালো মানুষ হতে পারে, ভালো কাজ করতে পারে।