আমরা যারা ব্লগে লেখালেখি করি তারা সাধারনত, একটু ভাবুক বা চিন্তাশীল হয়ে থাকি। এটা অনেকে সহ্য করতে পারে না।
আমরা সবসময় যুক্তি দিয়ে কথা বলার চেষ্টা করি। কিন্তু, যারা আমাদের বিরোধীতা করে তারা বেশিরভাগ ক্ষেত্রে অযৌক্তিক কথা বলে বলে থাকে।
আমরা তারপরও তাদের দিকে সহানুভূতির দৃষ্টি দিয়ে তাকায়। কারণ, তাদের চিন্তা করার শক্তি কতিপয় জিনিসে খেয়ে ফেলেছে।
তবে, অনেকে আবার যৌক্তিক সমালোচনাও করে থাকে। তাদেরকে আমি সবসময় স্বাগত জানাই।
নিজের মতামত তুলে ধরতে শেখা, পারা এটাই তো আধুনিকতার লক্ষণ। আমরা তো মায়ানমারের লোক বা সূ চি না। যে অযৌক্তিক উপায়ে মানবতা হত্যা করবো।
এখন মানুষের মনে প্রশ্ন উঠা শুরু করেছে, আমরা কি আধুনিক না কি এখনো প্রাচীন ও মধ্যযুগে পড়ে আছি?
কিছু মানুষ আছে যারা সব কিছুকে বাধা-নিষেধের বেড়াজালে আটকে মানুষের চিন্তা শক্তিকে খেয়ে ফেলতে চায়।
আজকে আপনি যার জন্য কাজ করতেছেন সেই এক সময় আপনার বিরোধীতা করতেও কসূর করবে না। কাজেই ভেবে কাজ করতে হবে।