সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পাঠ্য কথন

না বুঝে ১০০ পেজ পড়ার চেয়ে, বুঝে ২০ পেজ পড়া বুদ্ধিমানের কাজ। অনেককে দেখা যায়, সারাদিন বইয়ের মধ্যে মাথা গুজে বসে থাকতে। দিনশেষে খালি মস্তিস্কে ফেরা।

সবার আগে  মনোযোগ দরকার। তার আগে দরকার মানসিক শৃংখলা। এটা না থাকলে কোন কাজই আপনি ভালোভাবে করতে পারবেন না। মানসিক অস্থিরতা যাদের মধ্যে কাজ করে তারা কখনোই সুস্থ্য-স্বাভাবিক মানুষের ন্যায় কাজ করতে পারে না।

কাজেই আপনার যদি মনোযোগ বসাতে সমস্যা হয়, তাহলে সব বাদ দিয়ে চিন্তা-ভাবনা করে, মানসিক শৃংখলা আনার চেষ্টা করুন।