সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

প্রসঙ্গঃ দেশপ্রেম

আমরা যারা বাংলাদেশের নাগরিক তারা কি কখনো বাংলাদেশকে নিয়ে একটু ভাবি? আমার তো মনে হয় আমরা অকৃতজ্ঞের মত আচারণ করি দেশের সাথে। কারণ, আমরা দেশের খেয়ে, দেশের সেবা নিয়ে, দেশকে গালি দেই।  এটা নেই, ওটা নেই। সরকারে এটা দিল না, ওটা দিল না। বাহ! কত সুন্দর অকৃতজ্ঞ আচরণ।  দেশ আপনাকে নিরাপত্তা দিচ্ছে, আইনের সুরক্ষা দিচ্ছে, কেউ আপনাকে এসে ধরে নিয়ে দাসে পরিনত করছে না, যা ইচ্ছা তাই বলছে না। আরো বহু রকমের পরোক্ষ সেবা। আর কি চাই? আরে ভাই, কিছু করতে পারেন আর না পারেন অন্তত অযাচিতভাবে গালি দেয়াটা বন্ধ করেন।
আমাদের প্রাণের বাংলাদেশ এগিয়ে চলেছে দূর্বার গতিতে। একদিন বিশ্ব-মানচিত্রে অন্যতম দেশ হিসাবে স্ব-গৌরবে মাথা উচু করে দাঁড়াবে।
এখানে থাকবে না খাদ্যের অভাব। মানুষকে চিকিৎসা সেবা নেয়ার জন্য আর দেশের বাইরে যাওয়া লাগবে না। থাকবে না সাম্প্রদায়িক হানাহানি! সব ধর্ম ও মতের মানুষ একত্রে বাস করবে পারস্পারিক সম্প্রীতি ও সৌহাদ্যের মধ্যে। পারস্পারিক সম্মান ও শ্রদ্ধা বজায় থাকবে। একে-অন্যের ভেতর কোন সন্দেহ বা আস্থাহীনতা থাকবে না। কেউ কাউকে জোর-জবরদস্তি করবে না। সবাই নিজস্ব ব্যক্তি-স্বাধীনতা নিয়ে বাস করতে পারবে। সবাই সবার স্বাধীন মত প্রকাশ করতে পারবে। থাকবে না অশিক্ষা-কুশিক্ষা। সবাই শিক্ষার আলোয় উদ্ভাসিত হবে। বাংলাদেশ হবে ধর্মনিরপেক্ষ অসাম্প্রদায়িক একটি দেশ। মত প্রকাশের পূর্ণ-স্বাধীনতা থাকবে। অনুভূতির দোহায় দিয়ে কেউ কারো মত প্রকাশের স্বাধীনতাকে আটকে দেবে না।
এটাই হবে আমাদের আগামীর বাংলাদেশ।