মানুষে মানুষে এই যে পার্থক্য, এটা শুধু চেহারায় নয়। আসল পার্থক্য চিন্তা-চেতনায়। অনেক দিন ধরে একটা বিষয় উপলব্ধি করার চেষ্টা করছিলাম যে, মানুষে মানুষে এত বৈষম্য কেন? এটা খুজতে গিয়ে চিন্তার অনেক গভীর থেকে এটাই বাহির হয়ে আসছে যে, মানুষে মানুষে বৈষম্যের মূল কারণ, চিন্তা-চেতনাগত পার্থক্য। যারা সবকিছুকে স্বাভাবিকভাবে গ্রহণ করে ইতিবাচকভাবে দেখার চেষ্টা করে, তারাই সর্বমানবিক হতে পারে। আরে ভাই, মানব সন্তান হয়ে জন্ম নিয়ে যদি মানুষ না হয়ে হিংস্র জন্তুর মত হই, সেটাতো বন্যতারই সামিল। বনে গিয়ে বাস করলে হয়! মানব সমাজে থাকার দরকার নাই! মানব সমাজে থাকতে গেলে ভিন্নমত-ভিন্নপথকে সম্মান করতে হয়। তানাহলে, বনে চলে যান!
"পৃথিবীতে কেউ কারো মত নয়,
সবাই যার যার মত।"
এই বোধ যার নাই, সে আর যাই হোক মানুষের কাতারে উঠতে পারবে না। প্রাণীই রয়ে যাবে। (বিঃদ্রঃ যারা নুনুভূতিতে আঘাত পেয়েছেন তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিলাম।)